ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই ওমান উপকূলে সাইপ্রাসের পতাকা লাগানো জাহাজে হামলা চালিয়েছিল ইরান। তারপর থেকেই নিখোঁজ ছিলেন এক ভারতীয় নাগরিক। তাঁর খোঁজে চলছিল তল্লাশি। এবার  নিখোঁজ নাবিকের শ্বশুর জানিয়েছেন, ইরানের সেই হামলায় মৃত্যু হয়েছে তাঁর  জামাইয়ের। 

মৃত ভারতীয় নাবিকের নাম হেরাম্ব কর্মকার (৩০)। তিনি সাইপ্রাসের পতাকা  বহনকারী জাহাজের   একজন মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। এই জাহাজটি  রবিবার (১২ জুলাই) ইরানের ড্রোন হামলার শিকার হয়েছিল।  সাইপ্রাস কর্তৃপক্ষের দেওয়া তথ্য  অনুসারে জাহাজটিতে ১১ জন ভারতীয়সহ ২৪ জন নাবিক ছিলেন । ইরান  সেই হামলা নিয়ে জানিয়েছিল, গতিপথ  বদলানোর জন্য সতর্কবার্তা সত্ত্বেও জাহাজটি এমন একটি রাস্তা দিয়ে যাচ্ছিল যেখান দিয়ে জাহাজ চলাচলের অমুমতি নেই। সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করায় তারা সেটিতে হামলা চালিয়েছে। হেরাম্ব কর্মকারের শ্বশুর বিবেক ট্যান্ডন রয়টার্সকে জানিয়েছেন,  জাহাজটি পরিচালনাকারী সংস্থা তাঁকে তাঁর জামাইয়ের মৃত্যুর খবর দিয়েছে। তবে বুধবার (১৫ জুলাই) এই বিষয় নিয়ে নয়াদিল্লি  তাৎক্ষণিকভাবে কোনও উত্তর দেয়নি। +

আরও পড়ুন: ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

তিন দিনের মধ্যে মধ্যপাচ্যের এই জায়গায় ইরানের  হামলায় দুই ভারতীয় নাবিকের মৃত্যু হল। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) হরমুজ প্রণালী অতিক্রম করার সময় দুটি জাহাজে হামলা চালায় ইরান। তাতেই   আরও একজন ভারতীয় নাবিক নিহত হন। তারপরেই  নয়াদিল্লি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। সেই সঙ্গেই  নয়াদিল্লিতে কর্মরত ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করা হয়।। তেহরান জানিয়েছে,  গত সপ্তাহে ওয়াশিংটনের সঙ্গে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর তারা হরমুজ প্রণালি আবার বন্ধ করে দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ছাড়া অন্য সব ধরনের জাহাজের জন্য এই জলপথ খোলা রয়েছে।

 

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

‘আমার কোনও স্ত্রী ধর্ম পরিবর্তন করেনি’, অবশেষে বিয়ে-বিতর্কে মুখ খুললেন নায়ক

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও

রান্নায় ভুলসময় হিং দিচ্ছেন! জানেন কী সামান্য ভুলেই তেতো হয়ে যেতে পারে তরকারি?

হাইকোর্টের ধমক খেয়ে ডিজে বাজবে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক