‘আমার কোনও স্ত্রী ধর্ম পরিবর্তন করেনি’, অবশেষে ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন নায়ক

গৌরী, কিরণ বা রীনা কেউই ধর্ম পরিবর্তন করেনি। কারণ আমাদের সিভিল ম্যারেজ হয়েছিল। গৌরী তো হিন্দুও নয়, সে খ্রিস্টান, তাও আবার নিয়মিত ধর্ম পালন করে না

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে চর্চা চলছে সর্বত্র। ভক্তরা যেমন নায়কের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত, তেমনি হিন্দু প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করার জন্যে ‘লাভ জিহাদি’ তকমা জুটেছে নায়কের। বিতর্কের ঝড় উঠেছে। উত্তরপ্রদেশের শাহি প্রধান মুফতি মৌলানা চৌধুরী ইফরাহিম হুসেন এই বিয়েতে আপত্তি জানিয়ে একটি ফতোয়া জারি করেছে। তাঁর দাবি, শরিয়া অনুযায়ী কোনও মুসলিম পুরুষ অমুসলিম ধর্মাবলম্বী মহিলাকে বিয়ে করতে পারে না। এই ধরনের বিবাহে আবদ্ধ যেকোনও ব্যক্তির জন্যে এটি পাপ হিসেবে স্বীকৃত। তাঁদের আল্লার কাছে জবাবদিহি করতে হবে। এই ধরনের বিয়ে শরিয়া ও ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এমনকি তিনি আমিরের মাথার দাম ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। অবশ্য আমির এই ধরনের সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

তিনি বলেছেন, তাঁর কোনও সঙ্গী ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ধর্ম কখনই তাঁর ব্যক্তিগত সম্পর্ক কে প্রভাবিত করেনি। রেডিফের সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে আমির জানিয়েছেন, ‘গৌরী, কিরণ বা রীনা কেউই ধর্ম পরিবর্তন করেনি। কারণ আমাদের সিভিল ম্যারেজ হয়েছিল। গৌরী তো হিন্দুও নয়, সে খ্রিস্টান, তাও আবার নিয়মিত ধর্ম পালন করে না। সময় যত যাচ্ছে, জীবন ততই হাস্যকর হয়ে উঠছে। আমার সম্পর্কগুলো সবসময় ধর্মীয় বিবেচনার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা ও ব্যক্তিগত পছন্দের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।’ এছাড়া একই সাক্ষাৎকারে আন্তঃধর্মীয় বিয়ে নিয়ে তাঁর পরিবারের দৃষ্টিভঙ্গি সম্পর্কেও কথা বলেছেন আমির।

তিনি জানিয়েছেন যে, ‘আমার পরিবারে এই ধরনের সম্পর্ক দীর্ঘদিন ধরেই স্বীকৃত। আমার দুই বোনও হিন্দুদের বিয়ে করেছে। আমার মেয়েও একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছে। আমার তুতো ভাই মনসুর একজন খ্রিস্টানকে বিয়ে করেছে।’ এদিকে বিজেপি নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী নিতেশ রানেও আমিরের বিয়ের সমালোচনা করে বলেছেন, ‘তারকারা এমন ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে হিন্দু সমাজের ভাবা উচিত।’ গত ৫ জুলাই মুম্বইয়ের বান্দ্রায় নিজের পালি হিলের বাস ভবনে এক ঘরোয়া অনুষ্ঠানে ওয়েলনেস ও বিউটি ইন্ডাস্ট্রির পেশাদার গৌরীকে বিয়ে করেছেন আমির। গৌরীকে বিয়ের আগে, আমির ১৯৮৬ থেকে ২০০২ সাল পর্যন্ত রীনা দত্তের সঙ্গে বিবাহিত ছিলেন। পরে ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়, তবে ছেলের যৌথ অভিভাবকত্ব পালনের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও

রান্নায় ভুলসময় হিং দিচ্ছেন! জানেন কী সামান্য ভুলেই তেতো হয়ে যেতে পারে তরকারি?