ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিরোধী জোট ইন্ডিয়াকে জোর ধাক্কা দেওয়ার পথে এনসিপি প্রধান শরদ পাওয়ার। সূত্রের খবর, তিনি এনডিএ সরকারের ডিলিমিটেশন বিলকে সমর্থন করতে চলেছেন। চলতি মাসের ২০ জুলাই থেকে সংসদে বসবে বাদল অধিবেশন। সেই অধিবেশনেই এই বিলটি আনার কথা রয়েছে এনডিএ-র। তাতে পূর্ণ সমর্থন দিতে পারেন শরদ শিবিরের এনসিপি সাংসদরা। ডিলিমিটেশন বিল পাস করাতে মরিয়া হয়ে উঠেছে এনডিএ সরকার। তাই কখনও উদ্ধবের শিবসেনা আবার কখনও তৃণমূল কংগ্রেস ভেঙে সাংসদদের নিজেদের দিকে টানছে বিজেপি। এমনটাই অভিযোগ বিরোধী দলগুলির। তার মাঝেই ইন্ডিয়া জোটকে জোর ধাক্কা দিতে চলেছেন শরদ পাওয়ারও।

আরও পডুন: ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

সূত্রের খবর, গতকাল, মঙ্গলবার গভীর রাতে অজিতপত্নী সুনেত্রা পাওয়ারের সঙ্গে শারদ গোষ্ঠীর এক সাংসদ দেখা করতে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের সঙ্গে। সেখানেই একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এনডিএ- সরকারের বিভিন্ন বিলে সমর্থন করতে চান শরদ পাওয়ার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে তেমনটাই জানিয়ে এসেছেন শরদ গোষ্ঠীর ওই এনসিপি নেতা। যদিও আজ, বুধবার এক সাংবাদিক সম্মেলনে এনসিপি (শরদ পওয়ার) সাংসদ সুপ্রিয়া সুলে এই সংক্রান্ত জল্পনার বিষয়ে মুখ খুলতে চাননি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ডিলিমিটেশন বিলটির চূড়ান্ত রূপের উপরই তাঁদের দলের অবস্থান নির্ভর করবে। অর্থাৎ প্রয়োজনে শরদ পাওয়ারের এনসিপি এই বিলকে সমর্থন জানাতে পারে। যা ইন্ডিয়া জোটের কাছে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা কমে গিয়েছে, উদ্ধবের শিবসেনাও দুর্বল। এই অবস্থায় শরদ পাওয়ার যদি ইন্ডিয়া জোটের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় তাহলে সংসদে আরও ক্ষয়িষ্ণু হবে ইন্ডিয়া জোট। যার ফলে বাড়তি অক্সিজেন পাবে এনডিএ। এমনটাই মত রাজনৈতিক মহলের।

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও

রান্নায় ভুলসময় হিং দিচ্ছেন! জানেন কী সামান্য ভুলেই তেতো হয়ে যেতে পারে তরকারি?