রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনায় বড় পরিবর্তন আনল মার্কিন প্রশাসন। নতুন সংশোধিত প্রস্তাবে ভারত ও চিনের জন্য রয়েছে বড় স্বস্তির খবর। আগে যেখানে রাশিয়ার জ্বালানি কিনলে ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছিল, সেখানে সেই সর্বোচ্চ শুল্ক কমিয়ে ১০০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই বলছেন, রাশিয়ার উপর আরও বেশি করে অর্থনৈতিক চাপ তৈরি করার লক্ষ্যেই নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি সংশোধিত বিল প্রকাশ করেছেন মার্কিন আইনপ্রণেতারা।

 মার্কিন সেনেটে পেশ করা হয়েছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি সংশোধিত বিল। মার্কিন সিনেটে উত্থাপিত সংশোধিত রাশিয়া নিষেধাজ্ঞা বিলের লক্ষ্য হল রাশিয়ার জ্বালানি রফতানি থেকে আয় কমানো এবং ইউক্রেন যুদ্ধের জন্য অর্থনৈতিক চাপ বাড়ানো। তবে আগের খসড়ার তুলনায় নতুন প্রস্তাব অনেকটাই নমনীয়। বিশেষ করে ভারত ও চিনের মতো দেশগুলির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ, কারণ এই দুই দেশই রাশিয়ার অপরিশোধিত তেলের অন্যতম বড় ক্রেতা। নতুন বিলে বলা হয়েছে, রাশিয়ার তেল ও গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। এছাড়া যেসব দেশ রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের ১৫ শতাংশের কম আমদানি করে এবং ধীরে ধীরে সেই নির্ভরতা কমানোর পদক্ষেপ নিচ্ছে, তাদের জন্য ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। 

আরও পড়ুন: ‘ওরা আপনাদের চায় না’, সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

মার্কিন আইনপ্রণেতাদের দাবি, ইউক্রেনের বিরুদ্ধে দীর্ঘদিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে যে খরচ হচ্ছে সেই অর্থ রাশিয়া  আয় করছে জ্বালানি রফতানি থেকে। তাঁরা জানিয়েছেন বিপুল সেই আয়ের পথ বন্ধ করতেই এই নতুন বিল আনা হয়েছে। তাঁদের মতে, রাশিয়ার উপর অর্থনৈতিক বাড়লে যুদ্ধ বন্ধের সম্ভাবনা বাড়বে।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংশোধিত বিলকে সমর্থন জানিয়েছেন। এই বিলে প্রেসিডেন্টকে জাতীয় স্বার্থে প্রয়োজনে নিষেধাজ্ঞা স্থগিত বা শিথিল করার ক্ষমতাও দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতের কূটনৈতিক পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে। 

চাকরি খুঁজছেন? ১,২১৩ পদে লোক নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত সংস্থা

২৪ জুলাই লঞ্চ হচ্ছে iQOO Z11 Lite, সামনে এল ডিজাইন ও ফিচার সংক্রান্ত তথ্য

‘ওরা আপনাদের চায় না’, সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

প্রতিদিন একই জলের বোতল ব্যবহার করছেন? এই লক্ষণগুলি থাকলেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি!

অ্যাপলকে টেক্কা দিয়ে আবারও স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থানে Samsung

জুলাইয়ের শেষে একাধিক গ্রহের অবস্থান বদল, জ্যাকপট ছয় রাশির জাতকদের

বুধবারের রাশিফল: অপ্রত্যাশিত টাকা হাতে আসবে কোন রাশির জাতকদের?

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের