শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: রীতি ভাঙল। চলতি বছরে আর ধর্মতলাতে নয়, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ২১ জুলাই সমাবেশের অনুমতি পেল কালীঘাট তৃণমূল। তবে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। ধর্মতলায় শহিদ সমাবেশের সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। সেই মামলারই আজ, বুধবার শুনানিতে আদালত স্পষ্ট নির্দেশ দেয়, ধর্মতলায় রাস্তা আটকে নয়, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে তিন ঘন্টায় সভা শেষ করতে হবে। সেই সভাতে আড়াই হাজারের বেশি লোকের জমায়েত চলবে না। তিন হাজার সমর্থককে নিয়ে বিড়লার একটি রাস্তার অংশে করা যাবে সভা। রাস্তার অন্য অংশ খুলে রাখতে হবে। পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করবে। এদিন এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আরও পডুন: ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

কালীঘাট তৃণমূলের একুশে জুলাইয়ের সভার অনুমতি নিয়ে এদিন আদালতে তীব্র বাক বিতণ্ডা হয়। রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ মিত্র বলেন, ‘দশ হাজার সম্ভব নয়। ওয়েলিন্টন বেশি দূর নয়। ওখানে সভা করুন।’ পাল্টা কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তাহলে নবান্নের সামনে সভা করার অনুমতি দিন। পুলিশের ইচ্ছে নেই কোনও অনুমতি দেওয়ার। ব্রিগ্রেড হলে আগেই বলতে পারত। আমি সেখানে এক লাখ লোক আনতাম। অন্য গোষ্ঠীর ক্ষেত্রে দশ হাজার লোক আনার অনুমতি দেওয়া হচ্ছে কীভাবে? আমার বেলায় বাধা কেন?’ শেষে দুপক্ষকে থামিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ‘আমার মনে হয় বিড়লা প্ল্যানেটরিয়াম ভাল হবে। কারণ এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা চেয়েছেন। জায়গাটা গান্ধী মূর্তির থেকে দূরেও। কিন্তু এক দিকের রাস্তায় কি দশ হাজার লোক ধরবে? দু’হাজার লোক নিয়ে করুন।’ যদিও পাঁচ হাজার জমায়েতের আর্জি জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে কলকাতা হাইকোর্ট কালীঘাট তৃণমূলকে আড়াই হাজার সমর্থককে আনার অনুমতি দিয়ে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছে। সঙ্গে আদালত আরও নির্দেশ দিয়েছে, পর্যাপ্ত পুলিশ রাখতে হবে। যাতে আইন শৃঙ্খলার সমস্যা না হয়। দুপুর ১২টা থেকে ৩টে ৩০-এর মধ্যে সভা করতে হবে। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে কুড়িজন ভলান্টিয়ারের নাম ও নম্বর পুলিশের কাছে জমা দিতে হবে। তবেই শহিদ সমাবেশের সভা করতে পারবে কালীঘাট তৃণমূল। 

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মা’য়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধার কাজ

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি