ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবারকে বাঁচাতে দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন মদন মিত্র। কালীঘাট তৃণমূল ছেড়ে আজ, বুধবার ঋতব্রতদের শিবিরে যোগ দিলেন কামারহাটির বিধায়ক। তাঁর দল বদলের জল্পনা বোনা শুরু হয়েছিল গতকাল, মঙ্গলবার রাত থেকেই। যখন এন্টালির বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে যান মদন মিত্র। যদিও সেই সময়ে বাড়িতে ছিলেন না সন্দীপন। তখনই তাঁর বাবা স্বর্ণকমল সাহার সঙ্গে কথা বলেন মদন। তারপরেই কামারহাটির বিধায়কের দলবদলের জল্পনা জোরালো হয়। যার যবনিকা পতন হল এদিন দুপুরে। কিছুক্ষণ আগেই মদন মিত্র নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যান বিধানসভায়। সেখানে গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়ের ঘরে বসেন মদন। তারপরেই তিনি মমতার সঙ্গ ছাড়ার কথা ঘোষণা করেন। শুধুই মমতার হাত নয়, কালীঘাট তৃণমূলের সব পদ থেকেই এদিন ইস্তফা দিয়েছেন কামারহাটির বিধায়ক।

আরও পডুন: শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

আর মদন হাত ছেড়ে দেওয়ায় আরও নিঃসঙ্গ হলেন মমতা। কারণ তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই ছিলেন মদন মিত্র। দলের দুর্দিনে হাত ছাড়েননি তিনি। কিন্তু আচমকাই এখন তাঁর শিবির বদল নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, পুরসভার নিয়োগ দুর্নীতি থেকে নিজেকে ও পরিবারকে বাঁচাতেই এই শিবির বদল করেছেন কামারহাটির বিধায়ক। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এমনিতেই ইডির স্ক্যানারে রয়েছেন মদন। গতকাল, মঙ্গলবার ওই মামলায় তাঁর স্ত্রী ও দুই পুত্রকে হাজিরার জন্য নোটিস দেওয়া হয়েছিল। তারপরেই রাতারাতি শিবির বদলের পথে হেঁটেছেন কামারহাটির বিধায়ক।

শিবির বদল প্রসঙ্গে এদিন মদন বলেন, ‘তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম। শুধু ও ঘর থেকে এ ঘরে এলাম। ও ঘরে সুখের পালঙ্ক ছিল, এ ঘরে খাটিয়া আছে। আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমাদের মাথার উপর রয়েছে। ওনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। একজনের জন্যই দলের এই অবস্থা হয়েছে। তাঁর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।’

বিয়ে ভেঙে যাওয়ার ক্ষোভে হবু স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ, মেয়েকে বাঁচাতে গিয়ে খুন মা

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আটকে ৫০ পরিবার, মৃত ২

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি