ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

ডিপ ফ্রিজের ভিতরে বরফে ঢাকা শিবমূর্তি! আকস্মিকভাবে পুজোস্থলে পরিণত হল আগ্রার একটি সাধারণ বাড়ি! ব্যাপারটা মাথার উপর দিয়ে যাচ্ছে তাই তো?

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিপ ফ্রিজের ভিতরে বরফে ঢাকা শিবমূর্তি! আকস্মিকভাবে পুজোস্থলে পরিণত হল আগ্রার একটি সাধারণ বাড়ি! ব্যাপারটা মাথার উপর দিয়ে যাচ্ছে তাই তো? আসলে এমন রটনার সূত্রপাত একটি ভাইরাল ভিডিওকে ঘিরে। সোশ্যাল মিডিয়ার যুগে একটু আলাদা মনে হলেই, সে ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। আগ্রার ওই বাড়ির ক্ষেত্রেও ঠিক তেমন টাই হয়েছে। দূর দূর থেকে ভক্তরা ওই বাড়িতে এসে পুজো শুরু করে। কারণ ডিপফ্রিজে জমে থাকা একটি বরফের খণ্ড দেখতে হুবহু শিবলিঙ্গের মতো হয়েছিল। যে কারণে পরিবারের কৌতূহল জন্মায়, আশেপাশের মানুষকে খবর দেওয়া হয়। তাঁরা এসেও ব্যাপারটিকে দেখে অবাক হয়ে যান। ভগবান শিবরূপে ওই বরফের টুকরোটিকে পুজো করতে শুরু করেন। ভেবে নেয় এটি ভগবান শিবের আশীর্বাদ। এটি কোনও দৈব সংকেত।

খবরটি জানাজানি হতেই দূর-দূরান্ত থেকে ভক্তরা ওই বাড়িতে ছুটে আসেন। এবং বরফের টুকরোটিকে ঘিরে পুজোর্চ্চনা শুরু করেন। ভগবানের আশীর্বাদ চাইতে দিনভর ওই বাসভবনটিতে ভিড় জমাচ্ছেন তাঁরা। এইভাবে মুহূর্তেই ওই বাড়িটি পরিণত হয় একটি ছোট মন্দিরে। বেলপাতা, ফুল, ফল, ভাং এবং ধুতুরার মতো ঐতিহ্যবাহী নৈবেদ্য নিয়ে মহিলারা রেফ্রিজারেটরের সামনে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে শুরু করেছেন। অনেক ভক্তকে “হর হর মহাদেব” এবং “বম বম ভোলে” স্লোগান দিতে দিতে জলভিষেক করতে দেখা গিয়েছে ওই শিবলিঙ্গের উপর।

 

তাঁদের বিশ্বাস, বরফের গঠনটি যেভাবে তৈরি হয়ে থাকুক না কেন, এটি ভগবান শিবের আশীর্বাদ। যদিও ফ্রিজের ভিতরে নির্দিষ্ট তাপমাত্রায় আর্দ্রতা জমে যাওয়ার কারণে বরফ জমে থাকে। কিন্তু ভক্তরা বলছেন, তাঁদের বিশ্বাস যেকোনও বৈজ্ঞানিক যুক্তির চেয়েও শক্তিশালী। একজন বলেছেন, ‘ইনি স্বয়ং বাবা বরফানি। আমরা তাঁর আশীর্বাদ নিতে এসেছি। ফ্রিজটি যে ঘরে আছে সেটিকে মন্দিরে রূপান্তরিত করা উচিত।’ ভিডিও দেখে নেটমহলও চমকে গিয়েছে।

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আটকে ৫০ পরিবার, অনেকের মৃত্যুর আশঙ্কা

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক