১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

মানবশিশুর শরীরে লেজ! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সফল অস্ত্রোপচারের মাধ্যমে ১৩ বছরের কিশোরের শরীর থেকে সেই লেজ আলাদা করা হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানবশিশুর শরীরে লেজ! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সফল অস্ত্রোপচারের মাধ্যমে ১৩ বছরের কিশোরের শরীর থেকে সেই লেজের মতো বাড়তি অংশটিকে আলাদা করা হল। রীতিমতো অসাধ্য সাধন করলেন কলকাতার SSKM হাসপাতালের চিকিৎসকেরা। চিকিৎসার ভাষায় একে বলা হয় সিউডো টেইল। যদিও মাঝে মধ্যেই দু একটা অতিরিক্ত অঙ্গ বা ল্যাজ নিয়ে জন্মগ্রহণ করে মানব শিশু। কেউ কেউ দুটি মুখ নিয়েও জন্মগ্রহণ করেন।

এই ধরনের অঙ্গ বাদ দেওয়ার বিষয়টা দু-এক ক্ষেত্রে দেখা গেলেও অনেকেই অপারেশন করে অতিরিক্ত অঙ্গ বাদ দেন না। তবে এখনও পর্যন্ত পৃথিবীতে যে কটি এই ধরনের অস্ত্রোপচার হয়েছে, তার মধ্যে এটিই সবথেকে দীর্ঘ লেজ ছিল, যেটি কেটে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মানব দেহে এই লেজ হয় দুই ধরনের। একটি হর ট্রু হিউম্যান টেইল, অন্যটি সিউডো টেইল। বছর তেরোর কিশো রের লাম্বো-সাক্রাল রিজিয়নে দেখা গিয়েছিল ওই ২৩ সেন্টিমিটারের সিউডো টেইল। তাঁকে এসএসকে এম হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা কর চিকিৎসকেরা জানান, তাঁর চর্বির টিউমার হয়েছে। এমআরআই করে দেখা যায়, মেরুদন্ডের সঙ্গে যুক্ত নয় টিউমারটি।

এরপরেই ডাক্তাররা তাঁর বাড়তি অঙ্গটি কেটে ফেলতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এই বিষয়ে এসএসকেএমের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চিকিৎসক সব্যসাচী বক্সি জানিয়েছেন, কিশোরের অস্ত্রোপচার সফল হয়েছে। এটাই পৃথিবীতে অপারেশন করে বাদ দেওয়া লেজের সবথেকে দীর্ঘতম। এর আগে মহারাষ্ট্রে এক যুবকের শরীরে মিলেছিল লেজ। যার দৈর্ঘ্য ছিল ১৮ সেন্টিমিটার। নাগপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর শরীরের লেজের আকারের বাড়তি অংশটিকে বাদ দেওয়া হয়।

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার