কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

লালবাজারের পুলিশকর্তা ও ডিভিশনের ডিসি রাও থাকছেন রাস্তায়। কিছু এলাকায় বসানো হতে পারে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই রথযাত্রা। দেশজুড়ে পালিত হবে জগন্নাথের এই উৎসব। বিশেষ করে, ওড়িশার পুরীতে ভক্তদের ঢল নামবে। দিঘাতেও সাজো সাজো রব।পাশাপাশি কলকাতার রাস্তাঘাটে ছোট-বড় মিলিয়ে ৮৪টি রথ টানা হবে। যাতে সকল রথ যাত্রা নির্বিঘ্নে হয়, রাস্তাগুলির কোথাও যাতে খানাখন্দ না থাকে, সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে শহরের প্রত্যেক থানাকে। প্রত্যেক থানার ওসির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে এমনই নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দা। আইন ও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে দু’হাজার পুলিশ।

সূত্রের খবর, লালবাজারের পুলিশকর্তা ও ডিভিশনের ডিসি রাও থাকছেন রাস্তায়। কিছু এলাকায় বসানো হতে পারে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। রথযাত্রার রাস্তাগুলিতে যাতে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সুস্থ এবং স্বাভাবিকভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়, সেই ব্যাপারে পুরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন আধিকারিকরা। ইতিমধ্যেই কলকাতায় যে রুটগুলিতে রথযাত্রা হয়, তার ম‌্যাপিং শুরু হয়েছে। নতুন কোনও রথযাত্রা বের হচ্ছে কি না, সেই তথ‌্যও জানার চেষ্টা করছে পুলিশ। রথযাত্রার উদ্যোক্তাদের সঙ্গে প্রত্যেক থানার ওসি ও পুলিশকর্তারা বৈঠক করছেন।

লালবাজারের কঠোর নির্দেশ, রথযাত্রার রুটগুলি পুলিশ আধিকারিকদের পরিদর্শন করতে হবে। রথের মাথা তারে আটকে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সে বিষয়টাও দেখতে হবে। তবে কোন রথযাত্রার সঙ্গে কত সংখ‌্যক পুলিশ থাকবে, তা জানা যায়নি। কোনও ঘেরা জায়গায় রথ রাখা হলে সেইমতো পুলিশকে ব‌্যবস্থা নিতে হবে। কয়েকটি রাস্তায় ক’দিনের জন‌্য সিসিটিভি ক‌্যামেরা দিয়ে ঘিরে দিতে হবে। ক‌্যামেরায় নজরদারি চালাবে থানা। কারণ অনেক জায়গায় উল্টো রথ পর্যন্ত রথ উৎসব পালিত হয়। তাই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি গত বছর কোনও অঞ্চলে রথযাত্রা ঘিরে কোনও সমস‌্যা হয়েছিল কি না, সেই ব‌্যাপারেও খোঁজখবর নিচ্ছেন শহরের প্রত্যেকটি থানার আধিকারিকরা। প্রতিটা রথের মেলায় যাতে পর্যাপ্ত সংখ‌্যক পুলিশ মোতায়েন থাকে, সেই ব‌্যবস্থা করা হচ্ছে।

কামদুনি কাণ্ডে বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মা’য়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধার কাজ

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা