ক্লাসরুমের ভিতরে শিক্ষিকাকে জড়িয়ে ধরে চুমু শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি, কনৌজ: ভবিষ্যতের নাগরিকদের নৈতিক চরিত্র গঠনের গুরুদায়িত্ব তাঁদের কাঁধে। অথচ সেই দায়িত্ব ভুলে নিজেরাই লিপ্ত হলেন অনৈতিক কাজে। লোক-লজ্জার ভয় না করে ক্লাসরুমের ভিতরেই উদ্দাম প্রেমে মেতে উঠলেন। চুমু খাওয়া থেকে শুরু করে ….কিছুই বাদ গেল না। দুই শিক্ষক-শিক্ষিকার সেই কুকীর্তি আর গোপন রইল না। সমাজমাধ্যমে ভিডিও ভাইরাল হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনার মুখে দুই অভিযুক্তকে সাসপেন্ড করেছে স্কুল পরিচালন সমিতি। মাথা নিচু করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে যে দুই শিক্ষক-শিক্ষিকাকে দেখা গিয়েছে তারা কনৌজের সাউরিখ ব্লকের বাজেদি গ্রামের এক সরকারি স্কুলে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘স্বামীর আচার-আচরণ নিয়ে বেশ কিছুদিন ধরেই সন্দেহ হচ্ছিল অভিযুক্ত শিক্ষকের স্ত্রীর। স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন বলে মনে সন্দেহ তৈরি হলেও হাতে কোনও প্রমাণ ছিল না। ওই প্রমাণ জোগাড়ে গোপনে স্কুলেরই এক ক্লাসরুমে সিসি ক্যামেরা বসান। বেশিদিন অপেক্ষা করতে হয়নি। কিছুদিনের মধ্যেই স্কুলের এক শিক্ষিকার সঙ্গে স্বামীর গোপন প্রেমের  সম্পর্কের প্রমাণ হাতে পেয়ে যান তিনি। তার পর সেই ভাইরাল ভিডিও সমাজমাধ্যমে আপলোড করে শিক্ষক স্বামীর কুকীর্তির পর্দাফাঁস করে দেন সবার সামনে।

দুই শিক্ষক-শিক্ষিকার কীর্তির ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে পেটে পড়েন পড়ুয়াদের অভিভাবকরা। সরকারি স্কুলটিতে প্রাথমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকেরও শাখা রয়েছে। ফলে নিজেদের সন্তানদের নিরাপত্তার কথা ভেবে ওই দুই শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন। ভিডিও ভাইরাল হতেই গা ঢাকা দিয়েছেন কেলোর কীর্তি ঘটানো দুই শিক্ষক-শিক্ষিকা। ভাইরাল ভিডিওয়ের জেরে গত ১৩ জুলাই সোমবার জেলার বিদ্যালয় আধিকারিক সন্দীপকুমার ব্লক শিক্ষা আধিকারিক বিশ্বনাথ পাঠককে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেন। তদন্তে নেমে অভিযুক্তদের সাসপেন্ডের নির্দেশ দেন ব্লক শিক্ষা আধিকারিক।

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩