খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

চোর-ডাকাত ধরতে যার জুড়ি মেলা ভার, সেই রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর। নদিয়ায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। যেটি আদতে একটি পুলিশের বাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কি কাণ্ড! চোর-ডাকাত ধরতে যার জুড়ি মেলা ভার, সেই রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর। নদিয়ায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। যেটি আদতে একটি পুলিশের বাড়ি। সোনার গহনা, নগদ নিয়ে প্রায় চার লক্ষ টাকার জিনিসপত্র খোয়া রয়েছে পুলিশের বাড়ি থেকে। খোদ পুলিশের বাড়ি থেকেই জিনিসপত্র চুরি করে পালাল চোর বাবাজি, ভয়ডর ছাড়াই। ঘটনাটি ঘটেছে, নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা কুমারপুর গ্রামের বাসিন্দা অশোক বিশ্বাসের বাড়িতে। আসলে ঘটনার দিন, ওই বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগেই চোর পুলিশের বাড়ির সর্বস্ব লুট করে পালায়।

জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাতে অশোকবাবু তাঁর বউমা নিয়ে নদিয়ার মাজদিয়ায় একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে তখন তাঁর স্ত্রী একাই ছিলেন। তাঁর ছেলেও অঙ্কুর বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত। তাই বাড়িতে অশোকবাবুর স্ত্রী একাই ছিলেন। তবে স্বামী-বউমা চলে যাওয়ার পর অশোকবাবুর স্ত্রী পাড়ায় একটি কালী পূজার অনুষ্ঠানে প্রসাদ খেতে গিয়েছিলেন। কিছুক্ষণের জন্য তিনি বাড়িতে তালা দিয়ে যান। প্রসাদ খেয়ে কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে এসে দেখেন, তাঁর বাড়ির মূল দরজার তালা ভেঙে পড়ে রয়েছে। যা দেখে তিনি স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান। তখনই সে পাড়ার লোকজনদের ডাকে। ঘরে ঢুকে দেখতে পান, সবকিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। আলমারির লকার ভাঙা। বুঝতে পারেন, তাঁর বাড়িতে চুরি হয়েছে, সর্বস্ব চোরেরা নিয়ে গিয়েছে।

অশোকবাবুর স্ত্রী জানিয়েছেন, ‘এত বছর বিয়ে হয়েছে কোনও দিন এই গ্রামের চুরি হতে দেখিনি। পাড়ার পুজোতে আধ ঘন্টা ছিলাম। ফিরে দেখি, বাড়ির দরজার তালা ভাঙা। ভিতরে গিয়ে দেখি আলমারি ভাঙা, সব ঘরের দরজার তালা ভাঙা। প্রায় ৪ লাখের জিনিসপত্র চুরি হয়েছে। ছেলে হাওড়া থানায় পোস্টিং। আমার মনে হচ্ছে পাড়ার কেউ এই কাণ্ড করেছে। পুলিশ গতকালই এসেছিল। দেখে গেছে।’ অশোকবাবু জানিয়েছেন, ‘আমার সারা জীবনের সমস্ত উপার্জন নিয়ে গিয়েছে চোর। আমরা নিঃস্ব হয়ে গিয়েছি। জানিনা এটা ভরপাই কি করে করব!’ এই ঘটনায় পাড়া-প্রতিবেশীরাও হতবাক। তাঁরা জানাচ্ছে, পুলিশের বাড়িতে এরকম চুরি হলে তাঁরা তো অনিরাপদ! রাতে কৃষ্ণগঞ্জ থানায় খবর দেওয়া হয়েছে। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে এসেছিল ও তদন্ত শুরু করে। পুলিশের বাড়িতে চুরি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকার সঙ্গে উদ্দাম প্রেম শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩