শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকান সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। ইরান দাবি করেছে আমেরিকা এই হামলায় নিশানা করেছে শিশুদের ক্যান্সার হাসপাতালকে। জানা গিয়েছে ইরানে এই প্রথম কোনও হাসপাতালকে নিশানা করা হয়েছে। সেই হামলার পরেই ইরান দাবি করেছে তারা আমেরিকার অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে।  

ইরানের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, জানা গিয়েছে আমেরিকান বাহিনী আহওয়াজের শহিদ বাঘাই হাসপাতালের পাশের এলাকাগুলি হামলা চালিয়েছে। ওই হাসপাতালেই  ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা করা হয়। হামলার পরেই নিরাপত্তার স্বার্থে  হাসপাতাল থেকে রোগী সহ সকলকে সরিয়ে নেওয়া হয়। তার পরেই তেহরান দাবি করেছে, ইরানের আকাশসীমা সুরক্ষায় নিয়োজিত বিশেষ বিমান প্রতিরক্ষা বাহিনী আমেরিকার অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোনকে গুলি করে মাটিতে নামিয়েছে।  

আরও পড়ুন: ‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

অন্যদিকে, তেহরান মধ্যপ্রাচ্যে আমেরিকার বন্ধুদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং জানিয়েছে, যতক্ষণ না আমেরিকা তার আগ্রাসন বন্ধ করছে  ততক্ষণ হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, কোনারাক, রাস্ক শহর, খোন্দাব এবং পশ্চিমাঞ্চলীয় শহর খোররামাবাদসহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের রাজধানী তেহরানেও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তিনি আরও বলেন, ২০২৪ সাল থেকে আটক থাকা এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়ে ইরান সদিচ্ছা দেখিয়েছে। তবে, এই অঞ্চলে অব্যাহত হামলার কারণে হরমুজ প্রণালি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ রয়ে গিয়েছে।   

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

রাস্তার ধারের ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩