রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রথযাত্রা। আর এই উৎসবের দিনেই রাজ্যবাসীর জন্য আবহাওয়ার সতর্কতা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার (১৬ জুলাই) কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি হতে পারে। এই আবহাওয়া পরিস্থিতি শুক্রবার (১৭ জুলাই) পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ১৯ ও ২০ জুলাই থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। শহরের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিও হয়েছে। তবে দিনে বৃষ্টির তেমন জোর থাকবে না বলেই মনে করা হচ্ছে। তবে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বিকেলের পর। বিশেষ করে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ প্রবল থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

আরও পড়ুন: দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে। এসব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা নেই। সেখানে সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা আরও বেড়েছে। তাই রথযাত্রার সময় পাহাড়ে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উপকূল উত্তাল হয়ে উঠতে পারে। জলোচ্ছ্বাসের আশঙ্কায় ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার