ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  টানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল শিলিগুড়ি ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা। বৃহস্পতিবার সকালে প্রায় এক ঘণ্টার প্রবল বর্ষণে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে যায়। একই সঙ্গে পাহাড়ে ধস এবং নদীর জলস্তর বৃদ্ধি ঘিরে উদ্বেগ বাড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে (এনএইচ-১০), যেখানে একাধিক জায়গায় ধস নেমে যান চলাচল ব্যাহত হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়নি। কিন্তু সকালেই আচমকা প্রবল বর্ষণ শুরু হয়। মাত্র এক ঘণ্টায় শিলিগুড়িতে প্রায় ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর জেরে হায়দারপাড়া, চম্পাসারি-সহ শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায়। মহানন্দা নদীর দুই পাড়ের ১, ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডও জলমগ্ন হয়ে পড়ে। যদিও দুপুর ১২টা নাগাদ জল নেমে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। অন্যদিকে, পাহাড়েও ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি উদ্বেগজনক। কার্শিয়াংয়ে ১১০ মিলিমিটার এবং কালিম্পংয়ে ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণের পর ফের রুদ্ররূপ নেয় পাগলাঝোরা। নিরাপত্তার স্বার্থে ১১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। স্থানীয়দের দাবি, গত কয়েক বছর ধরে শান্ত থাকলেও বৃহস্পতিবারের বৃষ্টির পর পাগলাঝোরার ভয়াবহ রূপ ফের সামনে এসেছে। এদিকে, সিকিমের বরদাং এলাকায় এনএইচ-১০-এ ধস নামায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরেই তিস্তার জলস্তর বৃদ্ধি এবং ধারাবাহিক ধসের কারণে এই গুরুত্বপূর্ণ সড়কে বারবার যান চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এর আগে সেবকের করোনেশন সেতুর কাছেও ধস নেমেছিল।

উল্লেখ্য, গত রবিবার রাতভর বৃষ্টির জেরে পাহাড়ের একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিস্তা বাজার, দার্জিলিং পেশক রোড জলমগ্ন হয়ে পড়ে, গেইলখোলায় প্রবল জলের তোড়ে জাতীয় সড়ক বিপন্ন হয়। কালিম্পংয়ের রকভিল স্কুল সংলগ্ন এলাকায় ধসে ক্ষতিগ্রস্ত হয় দুটি বাড়ি। প্রাণহানির ঘটনা না ঘটলেও টানা বৃষ্টি ও ধসের জেরে পাহাড়ে এখনও উদ্বেগ কাটেনি।

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা