বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

হুগলির মাহেশের রথযাত্রা বাংলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রথ উৎসব। ধর্মীয় আচারের পাশাপাশি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ এই রথ উৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলির মাহেশের রথযাত্রা বাংলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রথ উৎসব। ধর্মীয় আচারের পাশাপাশি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ এই রথ উৎসব। রথযাত্রা উপলক্ষে এক মাস আগে থেকেই শুরু হয়ে যায় মাহেশের রথ প্রস্তুতি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আজ, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় মাহেশের রথ উৎসবে। বৃষ্টি মাথায় নিয়েই দূর-দূরান্ত থেকে ভক্তরা এই উৎসবে ছুটে এসেছেন। প্রায় ৬৩০ বছরেরও বেশি পুরোনো এই রথযাত্রা জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। আজকের দিনে লক্ষাধিক ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে মাহেশ।

কথিত আছে, ১৯৩৬ খ্রিষ্টাব্দে ধ্রুবনন্দ ব্রহ্মচারী পুরী থেকে জগন্নাথদেবের আরাধনার প্রথা মাহেশে নিয়ে আসেন। পুরীর জগন্নাথের স্বপ্নাদেশ পেয়ে তিনি মাহেশে জগন্নাথ-বলরাম-সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তখন থেকেই মাহেশে রথযাত্রার উৎসব শুরু হয়। তবে মাহেশের রথে জগন্নাথের ভোগ জগৎ বিখ্যাত। সোজা ও উল্টো রথের মধ্যবর্তী সময়ে ৫৬ ভোগ নিবেদন করা হয় মহাপ্রভুকে। যার মধ্যে থাকে, সুগন্ধী পোলাও, খিচুড়ি, ধোঁকার ডালনা, পনির, আলুর দম ও ক্ষীরের পায়েস৷ জানা যায়, জগন্নাথ দেবের নাকি বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল। তাই আজও নিয়ম মেনে প্রভুকে সন্দেশ ও মিহিদানা নিবেদন করা হয়।

এছাড়া ভোগে থাকে, খিচুড়ি-ভোগ, সাদা ভোগ, ভাজা, শাক, অড়হর ডাল, আলুর দম, চাটনি, পায়েস। সোজারথ, উল্টোরথের মতো বিশেষ দিনে জগন্নাথের ভোগে থাকে, পোলাও ভোগ, ধোঁকা, ছানার ডালনা, মালপোয়া ইত্যাদি। তবে কোনও রান্নায় নুন থাকে না। বদলে সৈন্ধব লবণ দেওয়া হয়। শেষ পাতে মালপোয়া থাকে, যা প্রভুর অত্যন্ত প্রিয় একটি মিষ্টি। এছাড়া মাহেশের রথকে কেন্দ্র করে এই সময়ে জিটি রোডের দু’ধারে মেলা বসে। যেখানে কাতারে কাতারে মানুষ ভিড় জমান। থাকে এক মাস। সোজা রথের দিন রথে চাপিয়ে তিন বিগ্রহকে সাড়ম্বরে গুন্ডিচাবাটী বা তাদের ‘মাসির বাড়ি’ নিয়ে যাওয়া হয়। যাতে অসংখ্য ভক্ত খালি পায়ে রশি টানতে সামিল হন।

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা