৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পের স্মৃতি এখনও তাজা। এর মধ্যেই এবার নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের তে আনাউ শহরের কাছে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তার পরেই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

নিউজিল্যান্ড ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল তে আনাউ থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৪.৮৫ মাইল) উত্তরে, যা সে দেশের পর্যটন কেন্দ্র ফিওর্ডল্যান্ডের প্রবেশদ্বার। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (NEMA) এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ‘আমরা একটি জাতীয় পরামর্শ জারি করেছি, সেটা হল সুনামি সতর্কতা।’ অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা (ইউএসজিএস) সংস্থা এবং জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৫.৯ বলে অনুমান করেছে। তারা জানিয়েছে যে ভুকম্পনের উৎসস্থল ৫০ কিলোমিটারেরও বেশি গভীরে। 

উল্লেখ্য, জুন মাসে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছিল ভেনেজুয়েলায়। তাতেই মৃত্যু হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষের। ভেঙে পড়েছে একাধিক বাড়ি।  হাজার হাজার মানুষ আহত হয়েছেন। বাড়ি ছাড়া অনেকে। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হচ্ছে মৃতদেহ।   

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের