সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সাত সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়া-সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও কয়েক জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল প্রায় ৭টা নাগাদ বহরমপুর থানার কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের ২৪এ/২ নম্বর রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে একটি ট্রেন যাওয়ার জন্য রেলগেট বন্ধ ছিল। সেই ট্রেনটি চলে যাওয়ার পর গেট খুলে দেওয়া হয়। তখনই অপেক্ষায় থাকা যানবাহন রেললাইন পার হতে শুরু করে। অভিযোগ, ঠিক সেই সময় দ্রুতগতিতে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন এসে স্কুলগাড়ি ও একটি সাইকেলকে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভিতরে থাকা অন্তত ৮ জন পড়ুয়া আটকে পড়ে। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু হয়। পরে পুলিশ ও রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

দুর্ঘটনার কারণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথম ট্রেন যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হয়েছিল। সেই অবস্থাতেই দ্বিতীয় ট্রেন কীভাবে একই লাইনে চলে এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গেটম্যানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। পাশাপাশি সিগন্যাল ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। হাওড়া থেকে চার জন সিনিয়র রেল আধিকারিক ঘটনাস্থলে যাচ্ছেন। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায় নির্ধারণ করা হবে। তবে এই দুর্ঘটনার জেরে আপাতত  কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল ব্যাহত ।

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা, তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি