বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের হামলা পাকিস্তানের অশান্ত প্রদেশ বালুচিস্তানে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে, মাং জেলার খাদকোচা এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর একটি সেনা কনভয়ের ওপর তারা পরিকল্পিত হামলা চালিয়েছে। জানা গিয়েছে, এই অভিযানে ৪৫ জনেরও বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

বিএলএ-র মুখপাত্র জিয়ান্দ বালোচ এক বিবৃতিতে জানান, সংগঠনের বিশেষ ইউনিট ‘ফতেহ স্কোয়াড’ এই হামলা চালায়। তাঁর দাবি, প্রথমে সেনাবাহিনীর কনভয়কে লক্ষ্য করে আক্রমণ করা হয়। পরে ঘটনাস্থলে উদ্ধার ও সহায়তার জন্য পৌঁছানো অতিরিক্ত সেনাবাহিনীর বাসগুলোকেও নিশানা করা হয়। হামলার পর দীর্ঘ সময় ধরে নিরাপত্তা বাহিনী ও বিএলএ সদস্যদের মধ্যে তুমুল গুলির লড়াই চলে বলেও দাবি করেছে সংগঠনটি। বিএলএ-র দাবি, এই সংঘর্ষে অন্তত ৪৫ জনের বেশি সেনা নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। সংগঠনটি জানিয়েছে, সংঘর্ষ দীর্ঘ সময় ধরে চলায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে।
একই সঙ্গে বিএলএ জানিয়েছে, খুব শিগগিরই এই অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সেখানে হামলার পরিকল্পনা, ব্যবহৃত কৌশল, পাকিস্তানি বাহিনীর ক্ষয়ক্ষতি এবং সামরিক সরঞ্জামের সম্ভাব্য ধ্বংসের বিষয়েও তথ্য তুলে ধরা হবে বলে দাবি করেছে তারা। তবে বিএলএ-র এই দাবিতে এখনও পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনীর তরফে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত কয়েক মাসে বালুচিস্তানে পাকিস্তানের সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী এবং সরকারি স্থাপনাকে লক্ষ্য করে একাধিক হামলার দায় স্বীকার করেছে বিএলএ। এসব ঘটনার জেরে প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে এবং আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে পাকিস্তান সরকারের ওপর চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা, তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি