মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নির্বাচনে চিনের বিরুদ্ধে ফের বড় অভিযোগ তুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে তিনি দাবি করেন, ২০২০ সালের নির্বাচনের সময় চিন প্রায় ২২ কোটি মার্কিন ভোটারের তথ্য সংগ্রহ করেছিল। এই ঘটনায় থাকা গোপন গোয়েন্দা নথি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

ট্রাম্পের অভিযোগ, এই তথ্য ফাঁসের ঘটনা দেশের নির্বাচনী নিরাপত্তার জন্য বড় বিপদ। তাঁর দাবি, প্রশাসনের একাংশ বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করেছে। তবে এই অভিযোগের পক্ষে তিনি কোনও প্রমাণ প্রকাশ করেননি। ভাষণে ট্রাম্প বলেন, বর্তমান ভোট ব্যবস্থা যথেষ্ট নিরাপদ নয়। এতে বাইরের হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে। তাই নির্বাচন ব্যবস্থায় বড় পরিবর্তন আনার প্রয়োজন বলে দাবি করেন তিনি। ভোটদান প্রক্রিয়া এমন হওয়া উচিত, যাতে প্রতিটি ভোেট সঠিকভাবে গণনা হয় এবং কারচুপির সুযোগ না থাকে বলেও মন্তব্য করেন তিনি। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরেছিলেন ট্রাম্প। তারপর থেকেই তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আসছেন। তবে সেই অভিযোগে এখনও পর্যন্ত কোনও আদালতে প্রমাণ মেলেনি। পুনর্গণনা, নিরীক্ষা এবং মার্কিন বিচার বিভাগের তদন্তেও ফল বদলে দেওয়ার মতো কোনও জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

এদিন ট্রাম্প সেভ অ্যাক্ট নামে একটি বিল পাশেরও দাবি জানান। এই বিলে ভোটার হিসেবে নাম তোলার সময় মার্কিন নাগরিকত্বের প্রমাণপত্র জমা দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে ভোটাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের আশঙ্কা, এই নিয়ম চালু হলে বহু বৈধ ভোটার সমস্যায় পড়তে পারেন। যদিও মার্কিন আইনে অ-নাগরিকদের ভোট দেওয়া আগেই নিষিদ্ধ। অন্যদিকে, ট্রাম্পের অভিযোেগ সম্পূর্ণ খারিজ করেছে চিন। আমেরিকায় থাকা চিনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং বলেন, মার্কিন নির্বাচন সে দেশের নিজস্ব বিষয়। তাতে চিন কখনও হস্তক্ষেপ করেনি, ভবিষ্যতেও করবে না।

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি