বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: আগামী রবিবার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আসর। ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে স্পেন ও আর্জেন্টিনা। আর ফাইনালের ৪৮ ঘন্টা আগেই কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউইয়র্ক-নিউজার্সি সহ আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বায়ুদূষণ চরম মাত্রায় পৌঁছেছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামিকাল শনিবার নিউ জার্সি-নিউইয়র্কে ভারী বৃষ্টির কারণে ধোঁয়া অনেকটাই সরে যাবে। ফলে ফুটবল বিশ্বকাপ ফাইনালের আগে পরিস্থিতির উন্নতি হওয়ার আশা করা হচ্ছে।

রবিবার নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল দেখতে ৮০ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকার কথা রয়েছে। একই সময়ে ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে বড় পর্দায় খেলা দেখতে হাজির থাকতে পারেন আরও ৫০ হাজারের বেশি ক্রীড়াপ্রেমী। তবে ফাইনালের আগে আচমকাই বায়ুদূষণ চরম মাত্রায় পৌঁছে যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)  নিউজার্সির বায়ুমান ‘সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছায়।

 

নিউ জার্সির আকাশ যেভাবে দাবানলের ধোঁয়ায় ঢেকেছে তা নিয়ে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য ও ফুসফুস বিশেষজ্ঞ ভিন গুপ্তা বলেছেন, ‘খারাপ বায়ুমান ও অতিরিক্ত গরম হৃদ্‌যন্ত্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই খেলোয়াড়দের পর্যাপ্ত জল পান, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং প্রয়োজনে অতিরিক্ত বিরতির ব্যবস্থা রাখা উচিত।’ পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘যাদের শ্বাসকষ্ট বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের স্টেডিয়ামে গেলে মাস্ক ব্যবহার করা উচিত।’

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে