গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের সম্পত্তির হিসেব নেই। একদিক থেকে সম্পত্তি কিনছেন, অন্যদিকে বেচছেন। ব্যাপক লাভ করছেন। এছাড়া নতুন নতুন মডেলের গাড়ি হরদম গ্যারেজে যোগ করছেন তারকারা। সামনেই বছরের সবথেকে প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ। তার আগে নিজের গাড়ির গ্যারেজে আরও একটি বিলাসবহুল গাড়ি যোগ করলেন পর্দার ‘রাম’ রণবীর কাপুর। জানা গিয়েছে, সম্প্রতি রণবীর ১.৮ কোটি টাকার নতুন মার্সিডিজ-বেঞ্জ ভি-ক্লাস ভি৩০০ কিনেছেন। তাঁকে মুম্বইয়ের বান্দ্রায় বাড়ির সামনে গাড়ি চালিয়ে ঘুরতেও দেখা গিয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) এক পাপারাজ্জির ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, অভিনেতা তাঁর নতুন কেনা গাড়ি চালাচ্ছেন এবং আনন্দ উপভোগ করছেন। তবে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তিনি নিজেকে আড়ালে রেখেছিলেন। প্রসঙ্গত, রণবীরের নতুন গাড়িটি হল মার্সিডিজ-বেঞ্জ ভি-ক্লাস ভি৩০০ মডেলের। আরামদায়ক পারফর্ম্যান্স এর জন্য ডিজাইন করা গাড়িটি প্রিমিয়াম লাক্সারি এমপিভি। এটিতে ২.০-লিটার ইঞ্জিন রয়েছে। নয়স্পিড অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে। গাড়িটিতে এয়ার সাসপেনশন, প্রশস্ত প্রিমিয়াম সিটিং-সহ বেশ কিছু উচ্চমানের আরামদায়ক ফিচারও রয়েছে। তবে রণবীরের গাড়ির তালিকায় একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে, তিনি একটি নজরকাড়া লাল মার্সিডিজ-বেঞ্জ এএমজি এসএল৫৫ ৪ম্যাটিক কিনেছেন, যার দাম মুম্বইতে ৩ কোটি টাকা। শহরজুড়ে একাধিকবার তাঁকে এই স্পোর্টস কারটি চালাতে দেখা গিয়েছে। এর আগে, ২০২৪ সালের এপ্রিলে রণবীর ৮ কোটি টাকার একটি বেন্টলি কন্টিনেন্টাল কিনেছিলেন। এর কয়েক মাস পরে, ২০২৪ সালের জুন মাসে, তিনি ২.৫ কোটি টাকার আরও একটি বিলাসবহুল গাড়ি লেক্সাস এলএমও যুক্ত করেন তাঁর গাড়ির গ্যারেজে।

 

 

View this post on Instagram

 

A post shared by Pallav Paliwal (@pallav_paliwal)

এদিকে পেশাগত জীবনে রণবীরের হাতে এখন বেশ কিছু আকর্ষণীয় চলচ্চিত্র রয়েছে। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি, যার প্রথম পর্ব ২০২৬ সালের দিওয়ালিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও দেখা যাবে তাঁকে। যেখানে তিনি আলিয়া এবং ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করবেন। এছাড়াও, ‘অ্যানিমেল পার্ক’, ‘ব্রহ্মাস্ত্র ২’ এবং ‘ব্রহ্মাস্ত্র ৩’-এও রয়েছে অভিনেতার হাতে।

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে