শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি হস্তান্তর করছে মোদি সরকার? আজ শুক্রবার (১৭ জুলাই) এ বিষয়ে বড় ইঙ্গিত দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল। এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশের প্রাক্তন  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে।’

সেনা অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ অগস্ট ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে রাজনৈতিক আশ্রয় নেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে দিল্লিতেই গোপন ডেরায় রয়েছেন তিনি। গত বছর নভেম্বরেই জুলাই আন্দোলন চলাকালীন বিক্ষোভকারীদের গণহত্যার অপরাধে বঙ্গবন্ধু কন্যাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার ফাঁসির আসামি তথা পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতের বিদেশ মন্ত্রককে বেশ কয়েক দফায় চিঠিও পাঠিয়েছিল। যদিও সেই চিঠিতে সাড়া দেয়নি দিল্লির কর্তারা। গত সপ্তাহেই এক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেওয়া টেলিফোন সাক্ষা‍ৎকারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জানান, ‘চলতি বছরের ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। শুধু তিনি নন, তাঁর সঙ্গে যে সব আওয়ামী লীগ নেতারা বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে গা ঢাকা দিয়ে রয়েছেন, তারাও দেশে ফিরবেন।’ বঙ্গবন্ধু কন্যার ওই ঘোষণা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যদিও অনেকেই ওই ঘোষণাকে রাজনৈতিক গিমিক বলেই মনে করছেন।

চলতি সপ্তাহেই ফের বাংলাদেশ সরকারের তরফে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বিদেশ মন্ত্রককে চিঠি পাঠিয়েছে তারেক রহমান সরকার। সেই চিঠির বিষয়েই এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়ালের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে জানতে চেয়েছিলেন এক সাংবাদিক। জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশের পক্ষ থেকে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আমরা আগেও বলেছিলাম, অনুরোধটি এখন আমাদের অভ্যন্তরীণ ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করে দেখা হচ্ছে। অপরাধী বা অভিযুক্ত ব্যক্তি যিনিই হোন না কেন, প্রত্যর্পণের যে কোনও অনুরোধ ভারতের বিচারপ্রক্রিয়া ও আন্তর্জাতিক আইন অনুযায়ীই নিষ্পত্তি করা হয়। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে্ও ভারতের প্রচলিত আইন ও দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার