রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার সকাল থেকেই তোলপাড় ঝড়-বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। এর পাশাপাশি নিশ্চিত ভাবে বৃষ্টি হতে চলেছে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে একাধিক জেলায় জারি হয়েছে লাল ও কমলা সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন পাহাড় ও ডুয়ার্সে বৃষ্টির তীব্রতা বজায় থাকবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে তুলনামূলক কম বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, যে নিম্নচাপটি সক্রিয় ছিল তা বর্তমানে দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এই ঘূর্ণাবর্তের অবস্থান ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণাংশের উপর। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কমেছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার সক্রিয়তা ফের বাড়বে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। পরবর্তী দিনগুলিতে উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

কলকাতায় আপাতত আংশিক মেঘলা আকাশ থাকবে। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকলেও মঙ্গলবার থেকে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও মাঝেমধ্যে বৃষ্টির কারণে গরম ও অস্বস্তি কিছুটা কমতে পারে। এদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি অনেক বেশি উদ্বেগজনক। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা রয়েছে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও বুধবার জলপাইগুড়ির কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল থাকবে। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর দ্রুত বাড়তে পারে। ফলে নীচু এলাকায় জল জমে প্লাবনের পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বেড়েছে। অতিবৃষ্টির কারণে কৃষিজমিতে জল জমে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে