আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

Share:

নিজস্ব প্রতিনিধি:  সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য এবং নারীবিদ্বেষী বক্তব্যের জন্য পরিচিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই ট্রিস্টান টেট। আমেরিকার  ফ্লোরিডার মিয়ামি থেকে তাদের গ্রেফতার করেছে মার্কিন মার্শাল সার্ভিস। ব্রিটেনের আবেদনের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ব্রিটেনে তাদের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ, মানবপাচার এবং একাধিক ফৌজদারি অভিযোগের ভিত্তিতেই  তাদের গ্রেফতার করা হয়েছে।  

ব্রিটিশ কর্তৃপক্ষের অভিযোগ, ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে  একাধিক  মহিলাকে ধর্ষণ, মানব পাচার এবং যৌন নির্যাতনের মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন দুই ভাই। ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (CPS) সম্প্রতি তাঁদের বিরুদ্ধে মোট ৩৮টি নতুন অভিযোগ দায়ের করেছে। এর মধ্যে ধর্ষণ, যৌন নির্যাতনের  উদ্দেশ্যে মানব পাচারের ব্যবস্থা করা, পতিতাবৃত্তি থেকে লাভবান হওয়া এবং শিশুদের অশ্লীল ছবি সংক্রান্ত অভিযোগও রয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, দুই ভাইকে গ্রেফতারের  পর এখন তাদের ব্রিটেনে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তবে প্রত্যর্পণের বিষয়ে শেষ সিদ্ধান্ত  আমেরিকার আদালতের মাধ্যমে নির্ধারিত হবে। 

আরও পড়ুন: লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

মার্কিন মার্শাল সার্ভিস জানিয়েছে, একটি পরোয়ানার ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই মিয়ামির ফেডারেল আদালতে তাঁদের তোলা হতে পারে। এরপর প্রত্যর্পণ সংক্রান্ত আইনি প্রক্রিয়া শুরু হবে।  অ্যান্ড্রু ও ট্রিস্টান টেট এর আগেও ২০২২ সালে রোমানিয়ায় মানব পাচার এবং যৌন  নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তবে আইনি ও প্রক্রিয়াগত জটিলতার কারণে সেই মামলা দীর্ঘদিন এগোয়নি। পরে তাঁরা রোমানিয়া ছেড়ে  আমেরিকায় চলে  যান। দুই ভাইয়ের আইনজীবী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এই অভিযোগগুলির উদ্দেশ্য তাঁদের বিরুদ্ধে চলমান আইনি লড়াইকে প্রভাবিত করা।  অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই ট্রিস্টান টেটও বরাবরই নিজেদের নির্দোষ বলে দাবি করে আসছেন।

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারগুলির পাশে সরকার, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা