মেসিকে নিয়ে কলম ধরলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, লিখলেন বিশেষ কবিতা

Share:

নিজস্ব প্রতিনিধি:  মেসি মানেই আবেগ। ভারতেও তাঁর ভক্ত কম নেই। বিশ্বকাপে তাঁর দল হারলেও তিনি ফুটবল প্রেমীদের মনে একই ভাবে রয়ে যাবেন। এবার মেসিকে নিয়ে কলম ধরলেন বাংলার পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল । লিখলেন কবিতা। কি লিখেছেন তিনি পড়ুন বিস্তারিত। 
ফুটবল যতদিন থাকবে
ফুটবল থাকবে,
মাঠ থাকবে,
থাকবে গোলের আনন্দ।
থাকবে হাজার মানুষ,
থাকবে চিৎকার,
থাকবে জয়ের গান।
শুধু হয়তো থাকবে না
সেই ছোট্ট মানুষটা,
যে বল পায়ে নিলেই
সবাই চুপ করে তাকিয়ে থাকত।
মেসি,
তুমি মাঠে নামলে
ফুটবল শুধু খেলা থাকত না,
হয়ে যেত এক সুন্দর গল্প।
তোমার পায়ে বল,
চোখে ছিল স্বপ্ন,
আর মাঠ জুড়ে
ছিল তোমার জাদু।
আজ তুমি কাঁদলে,
আমরাও কেঁদেছি।
তুমি হারলে,
আমাদের মনও হেরে গেছে।
হয়তো আর
বিশ্বকাপের মাঠে দেখা যাবে না তোমায়,
হয়তো আর
আর্জেন্টিনার জার্সিতে
দৌড়াবে না সেই পা।
তবু মেসি,
তুমি কোথাও হারাবে না।
ফুটবল থাকবে,
মাঠ থাকবে,
গোলের গল্প থাকবে
আর সেই গল্পের মাঝে
বার বার ফিরে আসবে
তোমার নাম।
স্বপ্নের রাজপুত্র,
ফুটবলের জাদুকর,
মাঠের সবুজ ঘাসে
থেকে যাবে মেসি।
ফুটবল যত দিন থাকবে,
মেসি তত দিন থাকবে
মানুষের মনে,
স্বপ্নের মতো।

রবিবার রুদ্ধশ্বাস ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল। শেষ বাঁশি বাজতেই স্প্যানিশ শিবিরে শুরু হয় উল্লাস, আর আর্জেন্টিনা শিবিরে নেমে আসে গভীর হতাশা।  ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও নির্ধারিত ৯০ মিনিটে কোনও দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই ১০৬ মিনিটে স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন ফেরান তোরেস। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। 
 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক