আনিস কাণ্ডের কোনও প্রভাবই পড়ল না পুরনির্বাচনে

পুরনির্বাচনে কোনও ছাপই ফেলতে পারল না আনিস খানের খুনের ঘটনা। সংখ্যালঘু ভোট এখনও তৃনমূলেরই দখলে। বাম ভোট বাড়লেও তাতে আনিস ছাপ নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া জেলার আমতায় সংখ্যালঘু ছাত্রনেতা আনিস খান(Anis Khan) খুনের ঘটনায় গত কয়েক দিন ধরেই উত্তাল হয়ে উঠেছিল বাংলার রাজনীতি। ওই ঘটনায় প্রথম থেকেই মাঠে হই হই করে মাঠে নেমে পড়েছিল বামেরা(Left)। মাঠে নেমেছিল আইএসএফও। দুই দলই মহানগরের রাস্তায় মিছিল করার পাশাপাশি আমতায়(Amta) কার্যত জঙ্গি আন্দোলন শুরু করেছিল। মুখে তাঁদের প্রকৃত খুনীকে ধরার দাবি থাকলেও আসলে প্রকৃত লক্ষ্য ছিল ভোট ময়দানে নিজেদের ঝুলিতে সংখ্যালঘু সমাজের সমর্থন টেনে আনা। কেননা রাজ্যের সংখ্যালঘু ভোট(Minority Vote) ব্যাঙ্ক এখন কার্যত পুরোটাই রয়েছে তৃণমূলের দখলে। ওই ভোট ব্যাঙ্ক তৃণমূলের পাশ থেকে না সরলে যে তাঁদেরও বাংলার ক্ষমতা থেকে সরানো যাবে না সেটা বিলক্ষণ জানেন বাম নেতাদের পাশাপাশি আইএসএফের মাথারাও। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ চালানোর পাশাপাশি তাঁরা তৃণমূলের(TMC) বিরুদ্ধেও বেশ মেপে আক্রমণ শুরু করেছিলেন। আর ছিল পুলিশের প্রতি তীব্র আক্রমণ। যদিও সেই রাজনীতি বামেদের কিছু কিছু ক্ষেত্রে লাভের মুখ দেখাতে সমর্থ হলেও সামগ্রিক ভাবে এবারের পুরনির্বাচনে কোনও ছাপই ফেলতে পারল না।

গত ২৭ ফেব্রুয়ারিতে হওয়া পুরনির্বাচনের ভোট গণনা ও ফলাফল সামনে এসেছে এদিন। আর সেই ফল বিশ্লেষন করতে গিয়েই দেখা যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে রীতিমত ভাল ফল করেছে তৃণমূল। সেই সঙ্গে তাঁদের কিছুটা হলেও লড়াই দিয়েছে নির্দল ও বামেরা। বিজেপি বা কংগ্রেস সেভাবে কোনও চ্যালেঞ্জই ছুঁড়ে দিতে পারেনি। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জেলার মতো সংখ্যালঘু প্রভাবিত জেলাগুলির পুরসভাগুলিতে তৃণমূল নিরঙ্কুশ জয়ের মুখ দেখেছে। আনিস খানের মৃত্যুর ঘটনা যদি এই নির্বাচনে প্রভাব ফেলত তাহলে অন্তত এই ৩ জেলার ১২টি পুরসভায় তৃণমূল জয়ের মুখ দেখতে পারতো না। আসলে বামেদের ভোট বৃদ্ধির পিছনে আনিস কাণ্ডেরও সেভাবে কোনও ভূমিকা নেই। বামেদের যে ভোট বিজেপির ঝুলিতে চলে গিয়েছিল, সেই ভোটই এখন ফিরে আসছে বামেদের ঘরে। তাই তাঁদেরও ভোটপ্রাপ্তির হার বাড়ছে। এবারের পুরনির্বাচনে দেখা যাচ্ছে বিজেপি ২৩ শতাংশ ভোট হারিয়েছে একুশের বিধানসভা নির্বাচনে ভোট প্রাপ্তির হারের তুলনায়। ৪০ শতাংশ থেকে তাঁদের ভোট প্রাপ্তি এসে দাঁড়িয়েছে মাত্র ১৩ শতাংশে। আর বামেদের ভোট প্রাপ্তির হার হয়েছে ১৪ শতাংশ। আগামী দিনে আবারও দেখা যাবে, বিজেপির ভোট কমছে, বাড়ছে বামেদের ভোট। এই সহজ সরল সত্যিটা বাম নেতারা বোঝেন বলেই এদিন কেউ একবারের জন্যও আনিস খানকে নিয়ে একটা শব্দও খরচ করেননি। আনিস এখন তাঁদের কাছে ক্লোজড চ্যাপ্টার। 

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা