ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: মিষ্টি খেতে ভালবাসেন? বাড়িতে অতিথি এলে বা বিশেষ কোনও উপলক্ষ্যে তৈরি করতে পারেন মুগ ডালের হালুয়া। ঘি, দুধ ও মুগ ডালের অপূর্ব স্বাদে তৈরি এই ঐতিহ্যবাহী মিষ্টান্ন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সঠিক পদ্ধতিতে রান্না করলে হালুয়া হবে একেবারে দানাদার ও সুগন্ধে ভরপুর।

উপকরণ

মুগ ডাল (১ কাপ), ফুলফ্যাট দুধ (২ কাপ), চিনি (১ কাপ), ঘি (½ কাপ), এলাচ গুঁড়ো (½ চা চামচ), কাজু কুচি  (২ টেবিল চামচ), কাঠবাদাম কুচি (২ টেবিল চামচ), পেস্তা কুচি (১ টেবিল চামচ), কিশমিশ (১ টেবিল চামচ)।

পদ্ধতি

প্রথমে মুগ ডাল ভাল করে ধুয়ে ৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে ডালটি মিহি করে বেটে নিন। চাইলে সামান্য দানা ভাব রেখে বাটতে পারেন। একটি ভারী তলার কড়াইয়ে ঘি গরম করে বাটা মুগ ডাল মাঝারি আঁচে ধীরে ধীরে নাড়তে থাকুন। ডালের কাঁচা গন্ধ চলে গিয়ে সোনালি রং হওয়া পর্যন্ত ভাজুন। এই ধাপটি ভালভাবে করলে হালুয়ার স্বাদ ও গন্ধ অনেক বেড়ে যায়। এরপর গরম দুধ ধীরে ধীরে ঢেলে ভালভাবে মিশিয়ে নিন। ডাল দুধ শুষে নিলে চিনি দিয়ে আবার নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে কড়াই ছাড়তে শুরু করলে এলাচ গুঁড়ো, কাজু, কাঠবাদাম, পেস্তা ও কিশমিশ মিশিয়ে আরও ২ থেকে ৩ মিনিট রান্না করুন। গরম গরম কিংবা ঠান্ডা-দুই ভাবেই পরিবেশন করা যায় এই দানাদার মুগ ডালের হালুয়া। উপরে সামান্য ঘি ও শুকনো ফল ছড়িয়ে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়। উৎসব, পুজো বা বাড়ির বিশেষ অনুষ্ঠানে এই মিষ্টান্ন সহজেই হয়ে উঠতে পারে সবার প্রিয়।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন