টালিগঞ্জ স্টেশনে সিগন্যালিং সমস্যা, সকাল থেকেই ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের

সকাল সকাল দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম (ব্লু) লাইনে ফের ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। ব্যস্ততার সময়ে আচমকাই মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার কারণে সমস্যায় পড়েন যাত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় মেট্রো সম্প্রসারণের পর থেকেই মেট্রো নিয়ে নানা অভিযোগ আসছে যাত্রীদের থেকে। কখনও যান্ত্রিক গোলযোগের কারণে মাঝ রাস্তায় মেট্রোর থেমে যাওয়া, কখনও আচমকা মেট্রো বাতিলের ঘোষণা, আবার কখনও ট্রেন আসতে দেরি, এরকম নানা অভিযোগ মাঝে মধ্যেই সামনে আনেন যাত্রীকূল। এ নিয়ে মেট্রো কর্তৃপক্ষ নানারকম আশ্বাস দিলেও সমস্যার সমাধান হয়নি। শুক্রবার (২৪ জুলাই) ফের মেট্রো বিভ্রাট। যে কারণে আবারও সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা। যেহেতু সপ্তাহের আজ পঞ্চম দিন। তাই স্বাভাবিকভাবেই সকাল থেকেই মেট্রো স্টেশনগুলিতে অফিস যাত্রীদের ভিড় লেগেই রয়েছে।

জানা গিয়েছে, সকাল সকাল দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম (ব্লু) লাইনে ফের ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। ব্যস্ত সময়ে আচমকাই মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার কারণে সমস্যায় পড়েন যাত্রীরা। মেট্রো সূত্রের খবর, আজ সকাল সাড়ে সাতটা নাগাদ মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় কিছু সমস্যা হয়। সেই কারণে দক্ষিণেশ্বরমুখী বেশ কয়েকটি মেট্রো বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। নির্ধারিত সময়ে মেট্রো না আসায় প্ল্যাটফর্মগুলিতে ভিড় উপ্‌চে পড়ে। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছনোর তাগিদে হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। এক যাত্রী জানিয়েছেন, সকালে মেট্রো স্টেশনে ঢুকেই বিষয়টি জানতে পারেন। তখন থেকেই মেট্রোর জন্যে দাঁড়িয়ে আছেন। পরপর দুটো মেট্রো বাতিল হয়ে গিয়েছে। এরপর কোনও মেট্রোর ঘোষণা করেনি। পরিষেবা অনিয়মিত হওয়ায় এবং দেরিতে মেট্রো আসায় ট্রেনগুলিতে ভিড় বাড়ছে। তবে কী কারণে সিগন্যালিং সমস্যা হয়েছে, তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ। খুব দ্রুত সমস্যা মিটে যাবে বলে জানিয়েছেন তাঁরা।

কলকাতায় মেট্রো সমস্যা দীর্ঘদিনের। বছর দুয়েক আগেই সল্টলেক, জোকা মেট্রো সম্প্রসারণের পর থেকেই এই সমস্যা আরও বেড়েছে। এছাড়া মাঝে মধ্যেই ব্লু লাইনের মেট্রোতে সুইসাইডের ঘটনা শোনা যায়। যে কারণে মেট্রোর সময় বিলম্ব হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। কেননা কলকাতার রাস্তায় যানজট এড়ানোর একটাই মাধ্যমে মেট্রোতে যাতায়াত। সকাল থেকেই বাসে ভিড়, রাস্তার যানজট ইত্যাদির জন্যে বেশিরভাগ অফিসযাত্রীরা মেট্রোর আশ্রয় নেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের