সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

Share:

নিজস্ব প্রতিনিধি: পরোটা হল ভারতীয়দের কাছে অন্যতম জনপ্রিয় পদ। সকালের জলখাবার বা সন্ধ্যায় বেশিভাগ বাড়িতেই হয় পরোটা। তবে একঘেয়ে জিনিস খেতে কার ভাল লাগে? হয়তো আলু, বাঁধাকপি বা পনিরের অনেক ধরনের পরোটা খেয়েছেন, কিন্তু কুমড়োর পরোটা কি কখনও খেয়ে দেখেছেন? এই পরোটা শুধু সুস্বাদুই নয়, পুষ্টিকরও বটে। কুমড়ো এবং মশলার সুস্বাদু পুর দিয়ে তৈরি এই পরোটা দই, আচার বা সবুজ চাটনির  সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাই, যদি সকালের জল খাবারে নতুন, স্বাস্থ্যকর এবং সুস্বাদু কিছু খেতে চান, তাহলে বাড়িতে এই পরোটাটি বানাতে ভুলবেন না। জেনে নিন কীভাবে বানাবেন এই পদ।  

উপকরণ

২০০ গ্রাম কোরানো কুমড়ো

২ কাপ গমের আটা

১ চা চামচ জিরে

১ চা চামচ  আজওয়ান

১ চা চামচ ধনে গুঁড়ো 

১ চা চামচ গরম মশলা 

ধনে পাতা 

স্বাদমতো নুন 

ঘি  বা সর্ষের তেল  

পদ্ধতি

প্রথমে কুমড়াো ভালভাবে ধুয়ে, খোসা ছাড়িয়ে কুড়িয়ে নিন। এবার একটি বাটিতে কুমড়ো, জিরা, আজওয়ান, ধনে গুঁড়ো, গরম মশলা, কাঁচা লঙ্কা, ধনে পাতা এবং স্বাদমতো লবণ দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। অন্যদিকে জল দিয়ে গমের আটা মেখে একটি নরম মণ্ড তৈরি করুন। ঢেকে ১০ মিনিটের জন্য রেখে দিন। তারপর সেই মন্ড থেকে বল তৈরি করুন এবং তার ভেতরে তৈরি করে রাখা কুমড়োর পুর ভরে দিন এবং আলতো করে পরোটার মতো বেলে নিন। খেয়াল রাখবেন যেন বেশি পুর না ভরা হয়, না হলে বেলার সময় পরোটা ছিঁড়ে যেতে পারে। প্যান গরম করে ঘি বা সর্ষের তেল দিয়ে পরোটাগুলো দু’পাশ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। দই বা চাটনির সঙ্গে পরিবেশন করুন।  

সিকিমের দুর্ঘটনায় মৃত ১১ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর, দিলেন সরকারি চাকরি

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

রাতের খাবার খেয়েই শরীরে অস্বস্তি,মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ছাত্রের

সলমানের ‘কৃষ্ণসার হত্যা’ মামলা নিয়ে ছবি, ‘কালা হিরণ’ নির্মাতাদের চরম ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক