ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গত শুক্রবার ধর্মতলায় আন্দোলনে নেমেছিল পড়ুয়ারা। তাদের পাশে ছিল ককরোচ জনতা পার্টি ও বাম দলগুলি। কিন্তু সেই মিছিল থেকেই অশান্তি শুরু হয়। শিয়ালদহ থেকে ধর্মতলায় মিছিল প্রবেশ করতেই বিশৃঙ্খলা দেখা দেয়। পুলিশকে লক্ষ্য করে জলের বোতল, জুতো ছোড়া হয়। হেনস্থা করা হয় সাংবাদিকদের। তারপরেই লাঠিচার্জ করে পুলিশ। যদিও পরে জানা যায়, পডুয়াদের এই আন্দোলনে ঢুকে পড়েছিল কিছু দুষ্কৃতী। তারাই মূলত ধর্মতলায় অশান্তি পাকানোর চেষ্টা করেছিল। তাদের চিহ্নিত করে একে একে গ্রেফতার করা শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত মোট গ্রেফতার হয়েছে ১৪ জন। ধৃতদের আজ, রবিবার আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে গুণ্ডাদমন আইন লাগু করেছে বিজেপি সরকার। এরই মাঝে বিস্ফোরক তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। পড়ুয়াদের আন্দোলনে ঢুকে পড়া আফরোজ আদপে তৃণমূল কর্মী। তিনি মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক খালেক মোল্লার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করতেও দেখা গিয়েছে। যদিও বিধায়ক খালেক মোল্লার দাবি, তিনি আফরোজকে চেনেন না।

আরও পডুন: ‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পুলিশের অনুমান, পড়ুয়াদের ভিড়ে ঢুকে অশান্তি পাকানোর ছক ছিল এই আফরোজদের। আর তাতে কী তাহলে মদত দিচ্ছিল তৃণমূল? তদন্ত শুরু হয়েছে। ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে গ্রেফতার হয়েছে এক কংগ্রেস কর্মীও। ধৃত ১৪ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত ধৃত ১১ জনের নাম প্রকাশ করেছে কলকাতা পুলিশ। তারা হলেন– জোড়াসাঁকোর ইরফান খুরশিদ। বছর তিরিশের ইরফানের বাড়ি জোড়াসাঁকোর ভবানী দত্ত লেনে। আমহার্ট স্ট্রিটের বছর পঞ্চাশের আরশাদ আলি, তিলজলার বছর ছাব্বিশের মহম্মদ মইনউদ্দিন, জোড়াসাঁকোর বছর আটচল্লিশের মহম্মদ আলমগির, জোড়াসাঁকোর বছর উনিশের ইমরান আহমেদ, জোড়াসাঁকোর বছর সাতচল্লিশের খালিদ রেজা, বেনিয়াপুকুরের বছর বিয়াল্লিশের জমির আহমেদ, কড়েয়ার বছর তিরিশের মহসিন খান এবং কড়েয়ার বছর আটত্রিশের দীপক ভৌমিক। কড়েয়ার বাসিন্দা শাহবাজ। অন্যদিকে গ্রেফতার হয়েছে মহম্মদ হোসেন, বছর উনত্রিশের মহম্মদ তিনি রাজাবাগানের বাসিন্দা। আর গ্রেফতার হয়েছে জহিরুদ্দিন মাল। ধৃতদের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের