‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় ছাত্র আন্দোলন ঘিরে সাম্প্রতিক অশান্তি ও গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। আন্দোলনের নামে আইনভঙ্গ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে তিনি পুলিশের পদক্ষেপের সমর্থন করেন। পাশাপাশি কুণাল ঘোষ ও প্রতীক উর রহমানকেও তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। ছাত্র আন্দোলনের নামে বিশৃঙ্খলার অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বিধানসভায় জানিয়েছেন, যারা আইন ভেঙেছে বা অরাজকতা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

তাঁর দাবি, আন্দোলনের আড়ালে যেভাবে সাধারণ মানুষ ও সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে, তার জন্য দায়ীদের আইনের মুখোমুখি হতেই হবে। ইতিমধ্যেই গ্রেফতারি শুরু হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান চলবে বলে জানান তিনি। তাঁর কথায়, ‘যে অন্যায় করবে, তাকে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না। রাজ্যে এই ধরনের ঘটনা চলতে দেওয়া হবে না।’ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সরকারের সিদ্ধান্ত সরকারই নেবে। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সিদ্ধান্ত প্রয়োজন মনে করেছেন, সেটাই কার্যকর হয়েছে। তিনি আরও দাবি করেন, ছাত্রদের সমস্যার সমাধানে সরকার একাধিকবার আলোচনায় বসেছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন: ‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

ছাত্র আন্দোলন প্রসঙ্গে কটাক্ষ করে দিলীপ ঘোষের মন্তব্য, ‘এটা আন্দোলন নয় এটা উৎপাত দেশের মানুষ বুঝে গিয়েছে, তাই সরকার কোন কড়া স্টেপ নেয়নি। বারবার দেশের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় যারা মদত দেয় তারা এসব করছে দেশের মানুষ বুঝে গিয়েছে’। তৃণমূল নেতা কুণাল ঘোষের গ্রেফতারির প্রসঙ্গেও সরব হন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ‘কুণাল ঘোষ সংবাদ শিরোনামে থাকার জন্য নানা বিতর্কিত পদক্ষেপ নিচ্ছেন। নিজে হিরো হওয়ার চেষ্টা করছে। বিধানসভায় কাণ্ডকারখানা করেন খবর হওয়ার চেষ্টা করেন বাইরে এসে স্টেটমেন্ট দেন। এই রাজনীতি করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য কিছু করা যাবে না। পুলিশ সবার সঙ্গে কথা বলে সবাইকে অনুমতি দিচ্ছে তার মধ্যে আপনি ঝামেলা করছেন। মানুষকে অসুবিধা করতে পারেন না।’ একইসঙ্গে প্রতীক উর রহমানকেও নিশানা করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, ‘ প্রকৃত ছাত্র নেতৃত্ব না দিয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন তিনি।’ দিলীপ ঘোষ বলেন, যে দলে তিনি যাচ্ছেন, সেই দলই দুর্বল হয়ে পড়ছে। এখন ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং পুলিশ আইন মেনেই ব্যবস্থা নেবে বলেও জানান রাজ্যের মন্ত্রী।

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো