‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

Share:

নিজস্ব প্রতিনিধি: নিটে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন হয়েছে। গত শুক্রবার মিছিল হয় শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত। পড়ুয়া, বাম দল ও ককরোচদের ডাকে বিশাল জমায়েত হয়েছিল। কিন্তু সেই মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাঁধে ধর্মতলায়। পুলিশকে বোতল-জুতো ছোড়া, সাংবাদিকদের পেটানোর অভিযোগ ওঠে। যদিও কোনও পড়ুয়া এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন না বলে বারবার বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পড়ুয়াদের শান্তিপূর্ণ মিছিলকে ভঙ্গ করতেই ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা। আজ, রবিবার নন্দীগ্রাম থেকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী।

আরও পডুন: যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

এদিন নন্দীগ্রামে কার্গিল বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘মিছিলে পড়ুয়াদের ছদ্মবেশে কিছু সমাজবিরোধী ঢুকে পড়েছিল। তাদের সঙ্গে নিট পরীক্ষার কোনও যোগ ছিল না। এরা আসলে জামাত-মৌলবাদী। গোটা দেশেই অশান্তি পাকানোর চেষ্টা করছে। দুমাসের একটু বেশি সময় হল রাজ্যে বিজেপি সরকার এসেছে। আমাদের আমলে ভুয়ো ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে হাইকোর্ট। মাদ্রাসায় বন্দেমাতরম বাধ্যতামূলক করেছি। পশুহত্যা নিষেধ করেছি। তাই আমাদের উপর ওদের রাগ। বারুইপুরে অশান্তি পাকিয়েছিল। ধর্মতলাতেও অশান্তি পাকানোর ছক ছিল। এরা কেউ ছাত্র নন, পরীক্ষার সঙ্গে দূর পর্যন্ত সম্পর্ক নেই। পুলিশ চিহ্নিত করেছে, সবকটা ধরা পড়বে। গণ্ডাদমন আইনে ব্যবস্থা হবে। বিধানসভায় যা বলেছিলাম সেটাই হবে। যারা সাংবাদিকদের হেনস্থা করেছে, তারা কেউ আন্দোলনের লোক নয়। সাংবাদিকদের খুন করার চেষ্টা করা হয়েছে। সবকটা গুণ্ডা। গুণ্ডাদমন আইনেই ব্যবস্থা নেওয়া হবে।’

ধৃতদের মধ্যে আফরোজ ও আজাদ নামের দুই যুবকের তৃণমূল যোগ রয়েছে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘তৃণমূল জামাতদের দল। ওদের বন্দেমাতরম গাইতে অসুবিধা, যদিও সেটা বাধ্যতামূলক করেছি। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। সবার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু কেউ আন্দোলনের নামে গুণ্ডামি করলে রেয়াত নয়।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা