রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

এবার থেকে স্কুলগুলিতে বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা করা হবে। এর ফলে শিক্ষক-শিক্ষিকাদের চাপ কমবে। আর প্রথম থেকে শিক্ষার্থীদের উপস্থিতি বলে দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাৎকালীন সরকার তৃণমূল শাসনামলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ ছিল। কোনও কোনও স্কুল শিক্ষক-শিক্ষিকাদের অভাবে বন্ধ হতে বসেছে, আবার কোনও স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষার্থী। সরকারি স্কুলের এই বেহাল অবস্থা নিয়ে বিভিন্ন সময়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এবার পালা বদলেছে। তৃণমূলের ১৫ বছরের শাসনকে গুঁড়িয়ে প্রথমবার বাংলার সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর মসনদে বসেই পালা বদলের বাংলার উন্নয়নের মনোযোগী হয়েছে বিজেপি। ইতিমধ্যে একগুচ্ছ নতুন নতুন প্রকল্পের ঘোষণা করেছে। এবার স্কুলশিক্ষায় আমুল পরিবর্তনের ঘোষণা সরকারের।

এবার স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতি বাড়াতে নয়া পরিকল্পনার কথা জানালেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ। আজ, রবিবার (২৬ জুলাই) ‘অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘে’র ১১ তম জেলা সম্মেলন উপলক্ষে গিয়েছিলেন দীপক বর্মণ। সেখানে গিয়েই তিনি স্কুলের পড়ুয়াদের জন্য সরকারের একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন।

তাঁর কথায়, এবার থেকে স্কুলগুলিতে বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা করা হবে। এর ফলে শিক্ষক-শিক্ষিকাদের চাপ কমবে। আর প্রথম থেকে শিক্ষার্থীদের উপস্থিতি বলে দেওয়া হবে। কম উপস্থিতি থাকলেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এছাড়া সব স্কুলে যথাসময়ে নিয়োগ হবে। রাজ্যের ১০০০ স্কুলে অত্যাধুনিক ল্যাব তৈরি হবে। এর জন্যে স্কুলপিছু ২০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক স্কুলগুলিতে নূন্যতম ৩ জন শিক্ষক রাখা হবে। একইসঙ্গে আপার প্রাইমারির সঙ্গে হাইস্কুলকে মিশিয়ে দেওয়া হবে, সেই বিষয়ে আলোচনা চলছে। প্রয়োজনে বিদ্যালয়গুলিতে সকালে ক্লাস নেওয়া হবে। 

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের