বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে আচমকা হাজির নদিয়া জেলাপরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা। সৌজন্য সাক্ষাৎ নাকি নতুন রাজনৈতিক সমীকরণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে আচমকা হাজির নদিয়া জেলাপরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা। সৌজন্য সাক্ষাৎ নাকি নতুন রাজনৈতিক সমীকরণ? ভাইরাল ছবি ঘিরে তোলপাড় নদিয়ার রাজনীতি। এলাকায় তৃণমূল নেতা সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলেই পরিচিত টিনা ভৌমিক সাহা। বর্তমানে যিনি দুর্নীতির অভিযোগে জেল খাটছেন। যাই হোক, এখন চর্চায় রানাঘাট দক্ষিণের বাসিন্দা না হওয়া সত্ত্বেও কেন তিনি বিজেপি নেতা জগন্নাথ সরকারের দরজায় হানা দিলেন? তবে কী বিজেপিতে যোগ দেওয়ার প্রথম পদক্ষেপ? ইতিমধ্যেই জগন্নাথ সরকারের সঙ্গে তাঁর একটি সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি সোনা উদ্ধারের ঘটনায় চর্চায় এসেছিলেন এই তৃণমূল নেত্রী। তাই বিজেপি সাংসদের বাড়ি থেকে তাঁকে বের হতে দেখে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও বিষয়টিকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেছেন বিজেপির দুই জনপ্রতিনিধি। ভাইরাল ছবি প্রসঙ্গে জগন্নাথ সরকার তৃণমূল নেত্রীর পক্ষেই সুর চড়িয়ে বলেন যে, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দরজা সব দলের মানুষের জন্যই খোলা। তিনি গোপনে আমার বাড়ি আসেননি, দিনের আলোতেই সকলের সামনে এসেছিলেন। এতে হইচই বা জল্পনা ছড়ানোর মতো কিছুই নেই। রাজনৈতিক উদ্দেশ্যে কিছু লোক এটা নিয়ে কুৎসা রটাচ্ছে।’

এরপর তৃণমূল নেত্রীর বাড়ি থেকে সোনা উদ্ধারের ঘটনায় আইনগত অবস্থান নিয়ে যাবে বিজেপি সাংসদ জানান, ‘আইননিজস্ব পথেই চলবে। উপযুক্ত নথিপত্র থাকলে তিনি সোনা ফেরত পাবেন, আর হিসাব না মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ এরপর নদিয়ায় নির্বাচনের ফলাফল নিয়ে জগন্নাথ সরকার জানান, ‘স্বচ্ছ নির্বাচন হলে নদিয়ায় তৃণমূল কংগ্রেস একটি আসনও পেত না। গণনায় কারচুপি ও পেশিবল প্রয়োগ করে তারা জিতেছে। দুর্নীতিতে জর্জরিত তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করেছে।’

অন্যদিকে বিজেপিতে যোগদানের জল্পনা প্রসঙ্গে তৃণমূল সদস্য টিনা ভৌমিক সাহা জানিয়েছেন, ‘এটি একটি নিতান্তই সৌজন্য সাক্ষাৎ ছিল। একজন জনপ্রতিনিধির বাড়িতে যে কেউ যেতে পারেন। কারণ জনপ্রতিনিধি সবার জন্যই উন্মুক্ত। আমরা একই জেলার জেলাশাসকের  অধীনে কাজ করি। আসন্ন জেলা পরিষদের ভোটাভুটির সঙ্গে এই সাক্ষাতের কোনও যোগসূত্র নেই।’ সুতরাং উভয় নেতা-নেত্রীই সাক্ষাতের বিষয়টি স্বীকার করলেও একে রাজনৈতিক মাত্রা দিতে নারাজ। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের