টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

ভয়াবহ ঘটনা! টোটো-বাইকের সংঘর্ষ প্রাণ কাড়ল দেড় বছরের নিষ্পাপ শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, আজ, রবিবার (২৬ জুলাই) সকালে বনগাঁ থানার কালিতলা মাঝেরপাড়া দুই মাইল এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ঘটনা! টোটো-বাইকের সংঘর্ষ প্রাণ কাড়ল দেড় বছরের নিষ্পাপ শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, আজ, রবিবার (২৬ জুলাই) সকালে বনগাঁ থানার কালিতলা মাঝেরপাড়া দুই মাইল এলাকায়। রাস্তায় টোটো চলাচলের বাড়বাড়ন্ত নিয়ে মাঝে মধ্যেই নানা অভিযোগ ওঠে। তাঁদের এলোপাথাড়ি যাতায়াত, হর্ণ না দিয়ে রাস্তা এপার-ওপার। লোকজনকে ধাক্কা মেরে উর্ধ্বশ্বাসে দৌড়-সহ একাধিক অভিযোগ ওঠে।

জানা গিয়েছে, আজ সকালে বনগাঁর ওই এলাকায় একটি টোটো-বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে দেড় বছরের কন্যা শিশুর। এলাকাবাসীদের কথায়, গত কয়েকদিন ধরেই ওই শিশু জ্বরে আক্রান্ত ছিল। কিছুতেই নিয়ন্ত্রণে আসছিল না। বাধ্য হয়ে রবিবার সকালে শিশুকে নিয়ে ডাক্তারখানায় যায় তাঁর মা৷ ডাক্তার দেখিয়ে একটি টোটো করে ফিরছিল। তখনই টোটোর সামনে একটি বাইক চলে আসায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় বাইকটিকে। আর দুর্ঘটনাগ্রস্থ টোটো থেকে ছিটকে পড়ে যায় মা ও শিশু। মা খানিকটা জখম হলেও শিশুকে আর বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শিশুর বাবা রাম ঘোষ। পেশায় দিনমজু র৷ তাঁর দুই মেয়ে৷ আজ সকালে ছোট মেয়ে বৃষ্টিকে মা পূজা ঘোষ ডাক্তার দেখাতে গিয়েছিল৷ রামনগর রোড দিয়ে টোটোয় করে ফেরার সময় ব্যাঙ্ক সংলগ্ন মোড়ে তাঁরা দুর্ঘটনার কবলে পড়ে৷ টোটোটি ডান দিকে টান নিয়ে গলি রাস্তায় ঢুকতে গেলে বেড়ি গোপালপুরের দিক থেকে আসা একটি বাইক সজোরে এসে তাকে ধাক্কা মারে। টোটো উল্টে শিশুকন্যা ও তার মা রাস্তায় পড়ে যায়৷ শিশু কন্যাকে উদ্ধার করে স্থানীয়রা বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং তদন্ত শুরু করে। টোটো ও বাইকটিকে আটক করা হয়েছে৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযোগ বেপরোয়া টোটো চলাচলের কারণে মাঝে মধ্যেই ওই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যে কারণে দুর্ঘটনা ঘটেই চলেছে৷

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা