আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ শুরুটা উত্তরবঙ্গ সফর দিয়ে করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাগডোগরা বিমানবন্দরে নেমে যাবেন জলপাইগুড়ি। দিনভর ঠাসা কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর। আজ মুখ্যমন্ত্রী দেখা করবেন সিকিমের নামচিতে প্রাণ হারানো ১১ জন শ্রমিকের পরিবারের সঙ্গে। একাধিক প্রশাসনিক বৈঠক করারও কথা রয়েছে।  
আজ কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর জেনে নিন এক নজরে
 
সূত্রের খবর, জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই শুভেন্দু অধিকারী সাউথ সিকিমের সমরদুংয়ে টানেল বিস্ফোরণের ঘটনায় মৃত রাজ্যের ১১ জন শ্রমিক পরিবারের হাতে  তুলে দেবেন আর্থিক সাহায্য। প্রতিনিটি পরিবারের হাতে তুলে দেবেন ৫ লাখ টাকার চেক। কয়েকটি প্রশাসনিক কাজ নিয়ে শিলিগুড়ি সফরে যাবেন মুখ্যমন্ত্রী । প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন। 
জেলাশাসকের কার্যালয়ের সমস্ত কাজের পর মুখ্যমন্ত্রী যাবেন জেলা বিজেপি কার্যালয়ে।  সেখান থেকে সড়ক পথে যাবেন জল্পেশ মন্দিরে। মুখ্যমন্ত্রী শ্রাবণের দ্বিতীয় সোমবারে পুজো দেবেন জল্পেশ মন্দিরে। ঘুরে দেখবেন শ্রাবণী মেলা প্রাঙ্গন। সেখান থেকে  পৌঁছবেন শিলিগুড়ি। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।  

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক