আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: শক্তি আরও বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ ২৪ পরগনা সংলগ্ন বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তটি। একই সঙ্গে দ্রুত গতিতে এগিয়ে আসছে স্থলভাগের দিকে। প্রথমে অনুমান ছিল এই অতি গভীর নিম্নচাপের জেরে বাংলায় বেশি প্রভাব পড়বে না। দুর্যোগ বাড়বে ওড়িশায়। কিন্তু গতকাল, রবিবার রাত থেকে কিছুটা হলেও গতিপথ বদলেছে সিস্টেমটি। এই সিস্টেমের ফলে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, সোমবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও কিছুটা শক্তিশালী হয়ে অতিগভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হয়ে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। বকখালি থেকে ভাঙাদুনি দ্বীপ হয়ে কাঁথির মধ্যবর্তী অঞ্চল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে অতি গভীর নিম্নচাপটি। যার ফলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলবে জানাচ্ছে হাওয়া অফিস। ঘন্টায় ৪৫–৫৫ কিমি কখনও কখনও দমকা বাতাসের বেগ থাকবে ৫৫–৭৫ কিমিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে অতি গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করার পর এগিয়ে যাবে দক্ষিণ ২৪ পরগনা থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে ঝাড়খণ্ড সংলগ্ন উত্তর ওড়িশার দিকে। নিম্নচাপের মূল ভাগটি থাকবে দক্ষিণবঙ্গের দিকে তাই ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায়।

আরও পডুন: ‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

এই অতি গভীর নিম্নচাপের প্রভাবে আজ, সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা। পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে জারি হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে আজ, সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরে। উপরের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বিভিন্ন এলাকায় ১ অগস্ট শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অতি গভীর নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় আগামী ২৮ জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর।

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম খোলাচিঠি মেসিদের কোচের, কি লিখলেন?

সাতসকালে দুর্গাপুরে NIA-র হানা, ঠিকাদারের বাড়িতে ম্যারাথন তল্লাশি

মার্কিনের জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে হামলা বন্দুকবাজের , নিহত ২, আহত একাধিক

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আজ, সোমবার জল্পেশ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন