ধনুশ অতীত! ৯ বছরের ছোট ক্রিকেটারের প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর? সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর? সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনা। যদিও চলচ্চিত্র তারকাদের সঙ্গে ক্রিকেট তারকাদের প্রেমের গুঞ্জন প্রথম নয়। কিংব দন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সময় থেকে বিষয়টি চলে আসছে। হরভজন সিংহ, যুবরাজ সিংহ, বিরাট কোহলি-সহ একাধিক ক্রিকেটারের স্ত্রী বলিউডের দাপুটে সব অভিনেত্রী। এবার ম্রুণাল ঠাকুরের সঙ্গে ডেটিংয়ের গুজব উঠল মাঠে দাপানো তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের।

যদিও এই প্রথম নয়, এর আগে ম্রুণাল ঠাকুরের সঙ্গে একাধিক তারকার প্রেমের গুজব উঠেছিল। মাস কয়েক ধরে তামিল সুপারস্টার ধনুশের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছিল ম্রুণালের। এবার মার্কেটে নতুন গুঞ্জন! কিন্তু হঠাৎ এই গুঞ্জন উঠল কেন? এর সূত্রপাত একটি ভাইরাল ভিডিও ঘিরে। যেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ের একই ক্যাফে থেকে দুই তারকা বের হচ্ছে। তবে তাঁরা ক্যামেরা দেখে আলাদা হয়ে যান। কিছু বলতেও অস্বীকার করেছেন তাঁরা। ক্লিপটি ভক্তদের মধ্যে কৌতূহল জাগিয়েছে। তবে অনেকের ধারণা, এটি ক্রিকেটার ও অভিনেত্রীর মধ্যে নিছকই একটি সৌজন্য সাক্ষাৎ। আর কিছু নয়। তাঁরা বান্দ্রা পশ্চিমের বুজি ক্যাফেতে একসঙ্গে গিয়েছিলেন। ভিডিওটি দ্রুত অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে।

 

তবে ঠিক কী কারণে তাঁরা দেখা করেছেন নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ ছিল, তা স্পষ্ট নয়। এই বিষয়ে যশস্বী বা ম্রুণাল কেউই কোনও মুখ খোলেননি। ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তরুণ ক্রিকেটার হলেন যশস্বী। তিনি তাঁর মাঠে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রতিনিয়ত শিরোনামে থাকেন। সম্প্রতি ভারত-আফগানিস্তানের ওডিআই সিরিজে খেলেছেন তিনি। কিন্তু এরপর থেকে বিরতিতে আছেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফিরবেন। অন্যদিকে, ম্রুণাল ঠাকুর বলিউড এবং আঞ্চলিক সিনেমায় তাঁর কাজের জন্যে চলচ্চিত্র জগতে শক্তিশালী খ্যাতি অর্জন করেছেন। তাঁর শেষ ছবি ছিল ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের