খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালের শুরুতেই এক কাপ গরম চা বা কফি না হলে কি আপনার দিনটাই শুরু হতে চায় না? অনেকেই ঘুম থেকে উঠেই বিছানায় বসে চা কফিতে চুমুক দিতে ভালবাসেন। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসটি আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। খালি পেটে চা বা কফি খেলে শরীরের স্বাভাবিক হজম প্রক্রিয়া ব্যাহত হয় এবং তীব্র অ্যাসিডিটি, গ্যাস ও বুক জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দেয়। দিনের শুরুটা হওয়া উচিত এমন কিছু দিয়ে যা শরীরকে ভেতর থেকে সতেজ করবে এবং সারাদিনের কাজের শক্তি জোগাবে। সুস্থ ও রোগমুক্ত থাকতে সকালের প্রথম খাবার হিসেবে চা কফির বদলে বেছে নিন এই ৮টি দুর্দান্ত সুপারফুড, যা আপনার লিভার, পেট এবং সামগ্রিক স্বাস্থ্যকে সুস্থ রাখবে।

বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে মরশুমি ফল খাওয়া একটি ভাল অভ্যাস। পেঁপে, আপেল, কলা, পেয়ারা বা তরমুজের মতো ফল শরীরে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের জোগান দেয়। একই সঙ্গে এগুলিতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।কাঁচা পেঁপের মতো পাকা পেঁপের বহু গুণ রয়েছে। সকালে খালি পেটে কয়েক টুকরো পাকা পেঁপে খেলে কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকে। কম ক্যালোরিযুক্ত হওয়ায় হজমেও সাহায্য করে এই ফল। রাতে ভিজিয়ে রাখা বাদামও সকালের জন্য একটি স্বাস্থ্যকর বিকল্প। বিশেষ করে ভেজানো কাঠবাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং শরীরকে শক্তি জোগাতে সাহায্য করতে পারে। অনেকেই এর সঙ্গে কয়েকটি আখরোটও খেয়ে থাকেন, যা হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়। খালি পেটে দই খাওয়াও উপকারী হতে পারে। দইয়ে থাকা প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করতে পারে। চাইলে দইয়ের সঙ্গে সামান্য ফল বা ওটস মিশিয়েও খাওয়া যায়, যা আরও পুষ্টিকর একটি সকালের খাবার তৈরি করে।

ভিটামিন সি ভরপুর আমলকি অনেকেই সকালে সেদ্ধ করে খান। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সেদ্ধ করে খেলে এর গুণাবলী শরীরে কোনও কাজে আসে না। তাই কাচা আমলকি সকালে খালি পেটে খাওয়ার পরামর্শ দিচ্ছেন । ডিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। তাই সকালের খাবারে সেদ্ধ ডিম বা অমলেট রাখতে পারেন। এতে দীর্ঘ সময় পেট ভরা থাকে  এবং ওজন নিয়ন্ত্রণে  রাখতেও  সহায়তা করে। সকালে উঠে উষ্ণ জলে এক চা চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে খান। এতে শরীরের অতিরিক্ত মেদ ঝরে যায়, বিপাকের হারও বাড়ে। সকালে ওটস বা পোরিজ খাওয়াও একটি ভাল অভ্যাস। এতে থাকা জটিল শর্করা এবং ফাইবার ধীরে ধীরে শক্তি জোগায়, পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও এটি সহায়ক হতে পারে। থাইরয়েডের সমস্যা থাকলে জিরে ভেজানো জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আগের দিন রাতে এক গ্লাস জলে জিরে ভিজিয়ে রাখুন, পরেরদিন সকালে জিরেটুকু সরিয়ে জলটা খালি পেটে খেলে হরমোনের ভারসাম্য ঠিক থাকবে। তবে সকলের শারীরিক অবস্থা এক নয়। ডায়াবেটিস, কিডনির সমস্যা, অ্যাসিডিটি বা অন্য কোনও দীর্ঘমেয়াদি রোগ থাকলে খালি পেটে কী খাবেন, তা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা