দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মায়ের বয়স ২৫, ছেলের বয়স ১৪! হিসাব মেলাতে গিয়েই নেটপাড়ায় ভাইরাল ‘নতুন মা’

নিজস্ব প্রতিনিধিঃ ছোটবেলায় অঙ্কের বইয়ে পিতা-পুত্রের বয়সের অঙ্ক আমাদের মধ্যে অনেকেরই খুব জটিল মনে হত। একটু উনিশ থকে বিশ হলেই হয় পিতার বয়সের সঙ্গে পুত্রের বয়সের বিস্তর ফারাক দেখা দিত, নয়তো আবার কখনও পিতার থেকে পুত্রের বয়স হয়ে যেত বেশী। ছোটবেলার এই মজার অঙ্কের স্মৃতি সম্প্রতি ফিরেছে নেটপাড়ায়, যেখানে এক যুবতী মা এবং তাঁর ছেলের বয়সের মধ্যেকার ফারাক খুঁজতে গিয়ে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজনদের। জানা যাচ্ছে, সম্প্রতি এক টিকটক স্টার তাঁর এবং তাঁর ১৪ বছরের ছেলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর সেই িডিওর ক্যাপশন নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত। ওই সেলফির ক্যাপশনে তিনি লিখেছেন,  ‘যখন আপনার বয়স ২৫ বছর এবং  আপনার ইতিমধ্যেই ১৪ বছর বয়সী একটি ছেলে রয়েছে। আমরা একসাথে এই প্রথম ভিডিও করেছি এবং আমরা জানি এই ভিডিওটি আলোড়ন সৃষ্টি করেছে।’

সোশ্যাল মিডিয়ায় ওই টিকটক স্টারের ভিডিও এবং এই বিতর্কিত ক্যাপশন ভাইরাল হতে বেশী সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যেই এই যুবতী মা এবং তাঁর ছেলের বয়সের মধ্যেকার পার্থক্য নিয়ে একরাশ প্রশ্ন করতে শুরু করেন ওই নেটপাড়ার লোকজন। ২৫ বছর বয়সী মায়ের কীভাবে ১৪ বছরের একটি সন্তান থাকতে পারে সেটা প্রথমে কিছুতেই বোধগম্য হয়নি নেটিজনদের। ফলে অনেকেই প্রশ্ন করেছেন যে, ‘তাহলে কি আপনি ১১ বছর বয়সেই মা হয়ে গিয়েছেন?’ তাঁর মধ্যে ওই টিকটক স্টার নিজেই ক্যাপশনে লিখেছিলেন যে ১৪ বছরের ওই কিশোর আসলে নাকি তাঁর ‘বোনাস সন’ অর্থাৎ বোনাস বালক। ফলে গোটা ব্যাপারটি কিছুতেই বোধগম্য হচ্ছিল না নেটিজনদের। 

শেষে অবশ্য পুরো বিষয়টি খোলসা করেছেন ওই মহিলা নিজেই। তিনি জানিয়েছেন, তাঁর সাম্প্রতিক ভিডিও দেখে অনেকেই আশ্চর্য হয়েছেন, অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় এটাও দাবি করেছেন যে তিনি মিথ্যা কথা বলছেন এবং নিজের বয়স লুকোচ্ছেন। কিন্তু আসল বিষয়টি হল সম্প্রতি তিনি একজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাঁর একটি ১৪ বছরের ছেলে রয়েছে। সেই সন্তানেরই মা হয়েছেন এই টিকটক স্টার। এই মুহূর্তে তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেছেন এবং ধীরে ধীরে তাঁদের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হচ্ছে। সেই কারণেই তাঁরা ঠিক করেছিলেন যে তাঁরা দুজন মিলে টিকটকে একটি ভিডিও করবেন। 

Published by:

Share Link:

More Releted News:

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ