ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের চলন্ত বাসেই সঙ্গীকে নামিয়ে এক মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা। শেষ পর্যন্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্য চান মহিলার সঙ্গী। ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মহিলা যাত্রীকে উদ্ধারের পাশাপাশি বাসচালক, তার সহকারী ও চালকের এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, ‘গত শনিবার রাত দেড়টা নাগাদ ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে নবীনগর যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন এক মহিলা যাত্রী। সঙ্গে ছিলেন তাঁর এক পুরুষ বন্ধু। নবীনগরের কাছাকাছি পৌঁছালে চালক ইমরান বাস চালানোর দায়িত্ব সহকারী জনির কাছে দিয়ে দেন। এরপর মহিলার সঙ্গে থাকা রুবেল নামের যাত্রীকে মারধর করে শ্রীপুরে বাস থেকে নামিয়ে দেন। কিছুক্ষণ পর চালকও বাস থেকে নেমে যান। তখন বাসে সহকারী জনি ও সুমন প্রামাণিক অবস্থান ছিলেন। এর পর সুমনের সহায়তায় সহকারী জনি চলন্ত বাসে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বাস থেকে নামিয়ে দেওয়া রুবেল জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।’

ওসির ভাষ্য অনুযায়ী, ‘খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একাধিক দল রাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ব্যারিকেড তৈরি করে বাসটি থামায়। পরে বাস থেকে নির্যাতিতা মহিলাকে নিরাপদে উদ্ধার করার পাশাপাশি জনি ও সুমনকে আটক করে। বাসটিও বাজেয়াপ্ত করা হয়। ঘটনার পরেই নির্যাতিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাসচালক ইমরানকে গ্রেফতার করা হয়।’

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব