৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  দক্ষিণ জাপানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার কিউশু দ্বীপের কুমামোতো প্রদেশের কাছে রিখটার স্কেলে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নীচে। প্রবল কম্পনের পরই কুমামোতো-সহ উপকূলবর্তী একাধিক অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলে সর্বোচ্চ এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। সেই আশঙ্কায় উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। সরকারি নির্দেশিকা মেনে চলার জন্যও আবেদন জানানো হয়েছে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, কয়েকটি এলাকায় ইতিমধ্যেই ওই উচ্চতার ঢেউ পৌঁছেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।ভূমিকম্পের জেরে কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রদেশে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন এবং উদ্ধারকারী সংস্থাগুলি। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের উপর অবস্থানের কারণে দেশটিতে প্রায়শই ভূমিকম্প হয়। চলতি বছরের জুন মাসেও উত্তর জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

আরও পড়ুনঃ ‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

২০১১ সালে ৯.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প এবং তার পরের সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা আজও জাপানের মানুষের মনে দগদগে স্মৃতি হয়ে রয়েছে। সেই বিপর্যয়ে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই সাম্প্রতিক ভূমিকম্পের পর কোনও ঝুঁকি না নিয়ে দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে জাপান প্রশাসন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক