পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ঝালমুড়িওয়ালাকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

এবার পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ঝালমুড়ি বিক্রেতার বিরুদ্ধে। অভিযুক্তকে আটকে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ওই স্কুলের পড়ুয়া ও অভিভাবকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ঝালমুড়ি বিক্রেতার বিরুদ্ধে। অভিযুক্তকে আটকে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ওই স্কুলের পড়ুয়া ও অভিভাবকরা। ঘটনাটি কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর ২৪ পরগনার বাগদায়। স্কুল-পড়ুয়াদের অভিযোগ, তাঁদের স্কুলের সামনে প্রতিদিনই ওই ঝালমুড়িওয়ালা আসেন। টিফিন সময়ে সবাই তাঁর থেকে জিনিসপত্র কেনেন।

আজ মঙ্গলবারও (২৮ জুলাই) যথা সময়ে অভিযুক্ত ওই ঝালমুড়ি বিক্রেতা স্কুলের সামনে এসেছিলেন। তখনই একজন পঞ্চম শ্রেণীর ছাত্রীর সঙ্গে তিনি অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত বিক্রেতার বিক্রি বন্ধ করে দেন। পাশাপাশি তাঁকে স্কুল চত্বর থেকে তাড়িয়ে দেন। তবে ওই বিক্রেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে বনগাঁ-বাগদা রাজ্য সড়ক অবরোধ করেছেন স্কুলের পড়ুয়া ও অভিভাবকরা। পাশাপাশি তাঁরা অভিযুক্ত বিক্রেতাকে স্কুলের একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দিয়েছেন। জানা গিয়েছে, ওই ছাত্রীকে শারীরিকভাবেও হেনস্থা করেছে অভিযুক্ত ব্যক্তি। এখন অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এই বিষয়ে একজন স্থানীয় বলেছেন, ‘আমরা যতদূর জানতে পেরেছি, এক ঝালমুড়ি বিক্রেতা স্কুলের সামনে এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে শারীরিকভাবে নিগ্রহ করেছে। বিষয়টি জানা মাত্রই আমরা স্কুলের পৌঁছই। গিয়ে দেখতে পাই ঘটনায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে ছাত্ররা। আমরা তাতে সমর্থন জানিয়ে পুলিশকে খবর দিয়েছি। পুলিশ তৎপরতার সঙ্গে বিষয়টি দেখেছে এবং অভিযুক্তকে থানায় নিয়ে গিয়েছেন। এখন পালা বদলেছে। তাই আমাদের বিশ্বাস, কেউ এখন অন্যায় করে বেঁচে যাবেন না। যেটা তৃণমূলের সময়ে হয়েছিল। এখন সেটা হবে না। নোংরা মানসিকতার লোকজনকে বাঁচতে দেওয়া হবে না। আমরা শিশুর পরিবারকে আশ্বাস দিয়েছি, যথাযথ সাহায্য করব।’

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু