ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

৭ বছর মামলা চলার পর অবশেষে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা দাপুটে তৃনমূল নেতা দিলীপ রাম হত্যা মামলায় দোষী সাব্যস্ত হল সাতজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন লাখ টাকা সুপারি, রেইকি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। ৭ বছর মামলা চলার পর অবশেষে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা দাপুটে তৃনমূল নেতা দিলীপ রাম হত্যা মামলায় দোষী সাব্যস্ত হল সাতজন। জানা গিয়েছে, জমি বিবাদের জেরে দিলীপকে সুপারি কিলার দিয়ে খুন করিয়েছিলেন ব্যান্ডেলের মাদক কুইন সমুন্দ্রি যাদব। তবে সমুন্দ্রি এবং তাঁর ছেলে আজাদ যাদব এখনও অধরা।

ঘটনাটি ঘটেছিল, ২০১৯ সালের ২৯ জুন। ওইদিন সকাল ন’টা নাগাদ নৈহাটিতে রেলের পিডব্লিউআই অফিসে যাওয়ার জন্য ব্যান্ডেল স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন দিলীপ। ৫ নম্বর প্ল্যাটফর্মে ওঠার মুখে রেল লাইনের উপরেই দুষ্কৃতীরা তাঁকে গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ভিড় হঠাতে আকাশে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালায় দুষ্কতীরা। প্রকাশ্য দিবালোকে ব্যান্ডেল স্টেশনের মতো ব্যস্ততম জায়গায় এমন ঘটনায় সেই সময়ে রাজ্যজুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। নিহতের স্ত্রী তথা ব্যান্ডেল পঞ্চায়েতের তৎকালীন প্রধান ঋতু সিংহ রাম স্থানীয় তিনজনের বিরুদ্ধে এফআইআর করেছিলেন। তাঁদের মধ্যে একজন আত্মসমর্পণ করেছিলেন। দু’জনকে পুলিশ গ্রেফতার করে। তবে পুলিশ তদন্তে তাঁদের যোগ না মেলায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

এরপর চন্দননগর কমিশনারেটের তদন্তে উঠে আসে ব্যান্ডেলেরই বাসিন্দা শকুন্তলা যাদব ওরফে সমুন্দ্রি’র সঙ্গে জমি বিবাদের জেরে দিলীপ খুন হয়েছেন। তাঁকে মারতে শকুন্তলা সুপারি কিলার পাঠিয়েছিল। ঘটনার পর শকুন্তলার এক ছেলে মঙ্গল যাদব সহ-তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জেরা করে আকবরের নাম জানতে পারে পুলিশ। এরপর নাগপুর থেকে আকবরকে ধরা হয়। পরে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। ব্যান্ডেল স্টেশনে হওয়ায় প্রথমে ব্যান্ডেল জিআরপি থানা তদন্ত শুরু করেছিল। পরে সেই মামলা চুঁচুড়া থানায় আসে। তখন তদন্তকারী অফিসার ছিলেন প্রদীপ দাঁ।

মামলার সরকারি মুখ্য আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনায় মোট ৩৯ জনের স্বাক্ষ্য গ্রহন করা হয়েছে। যে গুলি চালিয়েছিল সেই গুড্ডুর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেই আগ্নেয়াস্ত্র থেকেই গুলি ছোঁড়া হয়েছিল তা পরীক্ষায় প্রমান হয়েছে। মামলায় চারজন প্রত্যদর্শী ছিল। মোট নয় জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে তদন্তকারী অফিসার। তার মধ্যে সাতজনকে ৩০২-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেছেন চুঁচুড়ার তৃতীয় দায়রা আদালতের বিচারক কৌস্তভ মুখোপাধ্যায়। সমুন্দ্রি যাদব ও তার আর এক ছেলে আজাদ এখনও ফেরার।

এই বিষয়ে দিলীপের স্ত্রী ঋতু জানিয়েছেন, পুলিশ ও সরকারি আইনজীবীর পদক্ষেপে আমি খুব খুশি। দিলীপ যখন খুন হয়েছিল তখন আমার ছেলের বয়স তেরো বছর। খুব কষ্টে এতগুলো দিন পার করেছি। যারা খুন করেছে তাঁদের দোষী সাব্যস্ত করেছে আদালত। আশাকরি যথার্থ সাজা হবে। যারা ফেরার রয়েছে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিক পুলিশ। সবার সর্বচ্চ শাস্তি হোক।’ দোষীদের নাম, মহম্মদ নাসিম ওরফে গুড্ডু, মহম্মদ মানু, মহম্মদ সানু, সাদ্দাম হোসেন, মঙ্গল যাদব, বৈজনাথ রায় ওরফে হেডেক,  মহম্মদ আকবর।

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার