বর্ষার সন্ধ্যায় চায়ের সঙ্গে রাখুন মুচমুচে সুজির পকোড়া, জানুন কীভাবে বানাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  বর্ষার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা বসলেই গরম গরম মুখরোচক কিছু খেতে মন চায়। খাবারের কথা এলেই প্রথমেই মাথায় আসে চা আর মুচমুচে পকোড়ার কথা। সাধারণত, বাড়িতে বেসনের সঙ্গে আলু, পেঁয়াজ বা পনির মিশিয়ে পকোড়া বানানো হয়। কিন্তু এই বর্ষায় যদি নতুন এবং সুস্বাদু কিছু বানানোর চেষ্টা করতে চান, তাহলে বানান মুচমুচে সুজির পকোড়া। এই পকোড়াগুলো বাইরে থেকে যেমন মুচমুচে,  ভেতর থেকে ঠিক ততটাই নরম। একবার খাওয়ার পর বন্ধুরা বারবার খেতে চাইবে। মাত্র কয়েক মিনিটেই এগুলো তৈরি হয়ে যায়। তাছাড়াও সকালের জলখাবার, বিকালের চা বা হঠাৎ আসা অতিথিদের জন্যও বানাতে পারেন। জেনে নিন রেসিপি- 

উপকরণ

১ কাপ সুজি

১/৪ কাপ দই

২ টেবিল চামচ মিহি করে কাটা পেঁয়াজ

১/২ চা চামচ আদার পেস্ট

১ চা চামচ মিহি করে কাটা কাঁচা  লঙ্কা

২ টেবিল চামচ মিহি করে কাটা ধনে পাতা

৮-১০টি কারি পাতা

এক চিমটি হিং

১/৪ চা চামচ বেকিং সোডা

 লবণ

 তেল

পদ্ধতি 

সুজির পকোড়া তৈরি করতে প্রথমে একটি বড় বাটিতে সুজি ও দই নিয়ে ভালভাবে মেশান। এরপর আদার পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, কারিপাতা, হিং এবং লবণ দিন। সবকিছু ভালভাবে মিশিয়ে নিন। অল্প অল্প করে জল দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন যেন একবারে খুব বেশি জল না দেওয়া হয়। মিশ্রণটি তৈরি করার পর  প্রায় ১০ মিনিটের জন্য রেখে দিন যাতে সুজি নরম হয়ে ফুলে ওঠে। ১০ মিনিট পর ওই মিশ্রণে বেকিং সোডা যোগ করুন। এবার  একটি প্যানে বেশি করে তেল গরম করুন। তারপর গ্যাসের আঁচ কমিয়ে হাত বা চামচ ব্যবহার করে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে তেলে ছেড়ে নিন। মাঝারি আঁচে পকোড়াগুলোর উভয় দিক সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। তারপর পকোড়াগুলো একটি প্লেট বা টিস্যু পেপারের ওপর তুলে নিন। সন্ধ্যায় আড্ডায় চায়ের সঙ্গে পরিবেশন করুন গরম গরম সুজির পকোড়া। ধনেপাতার চাটনি, টমেটো সস বা চায়ের সাথে পরিবেশন করুন।  

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর