জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, দুর্নীতিতে জিরো টলারেন্স। জিটিএ নিয়ে ভূরি ভূরি অভিযোগ রয়েছে। তার ফাইল খুলে তদন্ত হবে। তারপরেই জিটিএ প্রধানের পদ থেকে ইস্তফা দেন অনীত থাপা। পদত্যাগ করে তিনি বলেছিলেন, ‘পাহাড় ও পাহাড়বাসীর স্বার্থই আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে পাহাড়ের মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং দীর্ঘদিনের দাবি-দাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই কারণেই আমি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।’ তারপরেই পাহাড়ের রাজনীতিতে নতুন মোড় নেয়। পাহাড়ের রাজনীতিতে ‘রাজনৈতিক’ পরিবর্তনের সূচনা হয়। ফের সক্রিয় হয়ে ওঠেন বিমল গুরুং ও রোশন গিরি। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন- নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে একপ্রস্থ আলোচনাও করেছেন বিমল-রোশনরা।

আরও পডুন: ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

তারপরে আজ, বুধবার কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে দেখা গেল তাঁদের। এদিন ময়দানে পূর্ত দফতরের তাঁবুতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক শুরু করেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা। সূত্রের খবর, পাহাড়ের শান্তি ও উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ করতে অনুরোধ জানিয়েছেন বিমল-রোশনরা। সঙ্গে জিটিএ নিয়ে রাজ্য় সরকারের কী ভূমিকা ও আগামীদিনে কী কী কাজ হবে, তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বিমল-রোশনরা। অনীত থাপা জিটিএ প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ায় পাহাড়ে অচলাবস্থা চলছে। প্রশাসনিক কাজে যাতে কোনও অসুবিধা না হয় সেই দিকটিও মুখ্যমন্ত্রীকে খতিয়ে দেখতে আর্জি জানিয়েছেন বিমল-রোশনরা। সূত্রের খবর, জিটিএ-এর প্রধান হওয়ার জন্য শুভেন্দুর কাছে ইচ্ছাপ্রকাশ করেছেন বিমল গুরুং। এদিকে শহরে এসে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বিমল-রোশনরা। তখন দার্জিলিংয়ে ফের একবার মাথাচাড়া দিয়েছে গোর্খাল্য়ান্ড ইস্যু। সেই ইস্যুতেই এদিন মিছিল করেছে গোর্খারা।

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

‘গরমিল ধরা পড়লে কাউকে ছাড়া হবে না’, ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের রিপোর্ট পেশ, নজরে ১২টি সীমান্তবর্তী জেলা

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী