ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু এখন মানুষের কাছে এক বড় আতঙ্কের নাম। বর্ষা মানেই চারদিকে জমে থাকা জলে দ্রুত বংশবিস্তার করে এডিস মশা, আর সেই সঙ্গে বাড়তে থাকে ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা। প্রতি বছরই এই রোগে আক্রান্ত হন হাজার হাজার মানুষ। অনেক ক্ষেত্রেই সময়মতো চিকিৎসা না পেলে পরিস্থিতি মারাত্মক হয়ে ওঠে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এখনও ডেঙ্গুর নির্দিষ্ট কোনও ভ্যাকসিন বা নিশ্চিত প্রতিরোধব্যবস্থা গড়ে ওঠেনি। তাই সচেতনতাই এই রোগ থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র। ডেঙ্গুর বাড়বাড়ন্তের মধ্যে পড়ুয়াদের সুরক্ষায় বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি স্কুলগুলির ইউনিফর্মে আনা হচ্ছে বড় পরিবর্তন। নতুন নির্দেশিকা অনুযায়ী, ছেলেদের মতো মেয়েদেরও এমন পোশাক দেওয়ার পরিকল্পনা করা হয়েছে যাতে পা সম্পূর্ণ ঢাকা থাকে। মূল উদ্দেশ্য, মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি কমানো।  

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছাত্রদের পরতে হবে ফুল শার্ট-প্যান্ট। অন্যদিকে ছাত্রীদের স্কার্ট থাকলেও ঢাকতে হবে পা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বেসরকারি স্কুলেও এই নিয়ম জারি করার জন্য রাজ্যের তরফে আবেদন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে বুধবার স্বাস্থ্যভবনে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ৬ মাস ছেলেদের পরতে হবে ফুল শার্ট-প্যান্ট। স্কার্ট থাকলেও মেয়েদের ঢাকতে হবে পা।’  

আরও পড়ুন: জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা 

 বর্তমানে যে ইউনিফর্ম রয়েছে সেখানে অনেক ছাত্রী স্কার্ট পরে স্কুলে আসে। ফলে হাঁটু থেকে নিচের অংশ খোলা থাকে, যা মশার কামড়ের ঝুঁকি বাড়ায়। সেই কারণেই নতুন নকশার ইউনিফর্মে ফুল-লেংথ পোশাক বা পা ঢাকা থাকে এমন পোশাকের উপর জোর দেওয়া হয়েছে। ছেলেদের ক্ষেত্রেও ফুল শার্ট ও ফুল প্যান্ট ব্যবহারের সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। স্কুল চলাকালীন সময়ে পড়ুয়ারা যাতে মশার আক্রমণ থেকে সুরক্ষিত থাকে, সেই বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। 

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

‘গরমিল ধরা পড়লে কাউকে ছাড়া হবে না’, ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের রিপোর্ট পেশ, নজরে ১২টি সীমান্তবর্তী জেলা

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের