৫৩ বছর বয়সে পুনর্বিবাহ ক্যানসারজয়ী মায়ের! ছেলে বলল ‘ফাইটার’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০১৩ সালে যখন স্বামীকে হারিয়েছিলেন তখন বয়স ছিল মাত্র ৪৪ বছর। সামনে পরে রয়েছে প্রায় অর্ধেক জীবন। সেই ন্সগে ছেলেকে একা হাতে মানুষ করার গুরুদায়িত্ব। বাবা এবং মা দুজনের দায়িত্বই নিপুন হস্তে পালন করে যখন ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করে এবং তাঁকে নিজের পায়ে দাঁড় করিয়ে ভাবছেন এবার তাঁর কাজ শেষ তখনই শুরু করতে হয়েছে আরও এক নতুন লড়াই। এবার এই লড়াই নিজের জন্য, নিজেকে টিকিয়ে রাখার জন্য। কারণ ২০১৯ সালে হঠাৎ জানতে পেরেছেন যে শরীরে বাসা বেঁধেছে ক্যানসারের মতো সাংঘাতিক রোগ। ফের দাঁতে দাঁত চেপে একা লড়ে যাওয়ার যুদ্ধ শুরু। ক্যানসারের হাত থেকে মুক্তি পেতে না পেতেই করোনার থাবা। এই সমস্ত মারণ রোগকে জয় করে শেষ পর্যন্ত টিকে থেকে আজ ৫৩ বছর বয়সে নতুন পথ চলা শুরু করেছেন বছর ৫৩-এর এই মহিলা। মায়ের পুনর্বিবাহের পাশাপাশি তাঁর এই জীবনযুদ্ধের কাহিনী সামনে এনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ছেলের। সেই সঙ্গে মাকে দিলেন ‘ফাইটার’ তকমা।

বর্তমানে দুবাইয়ের বাসিন্দা জিমিত গান্ধি সম্প্রতি লিঙ্কডিনে তাঁর মায়ের এই জীবন কাহিনির কথা পোস্ট করেছেন। সেই সঙ্গে তিনি এই সুখবরও দিয়েছেন যে, গত ১৪ ফেব্রুয়ারি তাঁর মা তাঁর ভালোবাসার মানুষের সঙ্গে নতুন করে পথ চলা শুরু করেছেন। ২০১৯ সালে ক্যানসার এবং মানসিক অবসাদের সঙ্গে লড়াই করার সময়েই এই নতুন মানুষের সঙ্গে আলাপ হয় তাঁর এবং সেই থেকেই তাঁদের পথ চলা শুরু। 

নিজের মায়ের এই জীবনযুদ্ধের গল্প বলার পাশাপাশি জিমিত সোশ্যাল মিডিয়ায় এই আবেদন করেছেন যে, ‘একটা বয়স পরে সব মানুষেরই কোনও না কোনও সঙ্গীর প্রয়োজন হয়। তাই আপনার বাবা মাও যদি এই বয়সে একা হয়ে যায় এবং একাকীত্ব দূর করে নেওয়ার জন্য কাউকে খুঁজে নেন তাহলে তাঁদের পাশে থাকুন।’ জিমিত এও জানিয়েছেন যে, প্রথমে নিজের সম্পর্কের কথা জানানোর সাহসই হয়নি তাঁর মায়ের। শেষে জিমিতের স্ত্রী অর্থাৎ নিজের পুত্রবধূকে তিনি নিজের এই সম্পর্কের কথা জানান। 

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার