বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

Share:

নিজস্ব প্রতিনিধি, বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ায় একটি নির্জন বাগান বাড়ি থেকে কয়েক হাজার সরকারি ত্রিপল উদ্ধার । এর পাশাপাশি বান্ডিল বান্ডিল নথি পোড়ানোর প্রমাণ এসেছে পুলিশের হাতে।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বাদুড়িয়া পুরসভার(Baduria Municipality) পুরা এলাকার দীপঙ্কর ভট্টাচার্য চেয়ারম্যানের ওয়ার্ডের আম বাগান থেকে উদ্ধার প্রচুর পরিমাণে ত্রিপল।রবিবার গভীর রাতে এলাকার মানুষ দেখতে পায় তার পার্টি অফিস থেকে ভ্যানে করে বান্ডিল বান্ডিল ত্রিপল ও গোছা গোছা লাঠি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন দীপঙ্কর ভট্টাচার্য ও তৃণমূলের কর্মী – সমর্থকরা। পার্টি অফিসের সামনে বান্ডিল বান্ডিল নথি আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে।

এলাকার মানুষ খবর পেয়েই বাদুড়িয়া থানার(Baduria P.S.) পুলিশকে খবর দেয় । বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তৃণমূলকর্মী – সমর্থকরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর পুলিশ ওই পার্টি অফিস থেকে এবং পাশের একটি নির্জন বাগানবাড়ি থেকে হাজার হাজার সরকারি ত্রিপল এবং আরো কিছু ত্রাণ সামগ্রী উদ্ধার করে ।ওই বাগানবাড়ি থেকে যে প্রচুর পরিমাণে লাঠি উদ্ধার হয়েছে সেগুলি পুলিশের আইনশৃঙ্খলার কাজে ব্যবহৃত হয় বলে জানা গিয়েছে। এই বিপুল পরিমাণ লাঠি ওই বাগানবাড়িতে কেন মজুত করা হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।

সরকার পরিবর্তন হলেও এখনো মানুষের মধ্য থেকে আতঙ্ক কাটেনি। তাই প্রত্যক্ষদর্শীরা আতঙ্কের মধ্যেই কিছু কথা স্বীকারও করে ।এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। আটক সরকারি ত্রিপলগুলি থানায় নিয়ে যাওয়া হয়েছে। যে সকল নথিগুলি পোড়ানো হয়েছে তার নমুনা পুলিশ সংগ্রহ করেছে। প্রয়োজনে, চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ