১ অগস্ট থেকেই বদলাবে ভাগ্য! শুক্রের অবস্থান বদলে বিপদ বাড়বে ৪ রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: অগস্টের শুরুতেই বদলে যাচ্ছে শুক্রের অবস্থান। আর তার প্রভাব পড়তে চলেছে বহু মানুষের জীবনে। প্রেম, অর্থ, দাম্পত্যের কারক গ্রহ শুক্র দুর্বল রাশি কন্যায় প্রবেশ করতেই কিছু রাশির জীবনে বাড়তে পারে সমস্যা। জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময় চারটি রাশির জাতক-জাতিকাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ধন-সম্পদ, প্রেম, সৌন্দর্য, দাম্পত্য সুখ ও ভোগ-বিলাসের কারক গ্রহ শুক্র ২০২৬ সালের ১ অগস্ট সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। বৈদিক জ্যোতিষে কন্যা রাশিকে শুক্রের দুর্বল রাশি হিসেবে ধরা হয়। তাই এই গোচরের সময় শুক্রের শুভ প্রভাব কিছুটা কমে যেতে পারে এবং কয়েকটি রাশির জীবনে নানা ধরনের চ্যালেঞ্জ দেখা দিতে পারে।

মেষ রাশি

শুক্র আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করবে। ফলে স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বা গোপন শত্রুর কারণে অসুবিধার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন এবং এই সময় কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকাই ভাল।

মিথুন রাশি

চতুর্থ ঘরে শুক্রের দুর্বল অবস্থান পারিবারিক শান্তি বিঘ্নিত করতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বাড়ি বা গাড়ি সংক্রান্ত পরিকল্পনায় বাধা আসতে পারে। আর্থিক সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন।

তুলা রাশি

তুলা রাশির অধিপতি শুক্র হওয়ায় এই গোচরের প্রভাব তুলনামূলক বেশি অনুভূত হতে পারে। দ্বাদশ ঘরে শুক্রের অবস্থানের ফলে অপ্রয়োজনীয় ব্যয় বেড়ে যেতে পারে। হঠাৎ ভ্রমণ, অর্থ অপচয় কিংবা সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে।

মীন রাশি

সপ্তম ঘরে দুর্বল শুক্রের প্রভাবে দাম্পত্য জীবনে মতবিরোধ বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। ব্যবসায় অংশীদার থাকলে সব লেনদেন স্বচ্ছভাবে পরিচালনা করুন। অসাবধানতা আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

শুক্রের অশুভ প্রভাব কমানোর উপায়

প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীকে সাদা মিছরি বা সাদা মিষ্টি নিবেদন করুন।

নিয়মিত কনকধারা স্তোত্র পাঠ করলে শুভ ফল পাওয়া যায় বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে।

শুক্রবার সাদা বস্ত্র, চাল, দুধ বা অন্যান্য সাদা সামগ্রী অভাবী মানুষকে দান করা শুভ বলে মনে করা হয়।

প্রতিদিন অথবা বিশেষ করে শুক্রবার ‘ওঁ শুক্রায় নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করলে শুক্রের শুভ প্রভাব বৃদ্ধি পেতে পারে।

বারুইপুর-গাইঘাটার পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩